আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তানভীরে মজলেন পরী, বিরহে সিয়াম!

তানভীরে মজলেন পরী, বিরহে সিয়াম!

উত্তাল নদী ছুঁয়ে ছুটে চলছে জাহাজ। সে জলযানের রেলিংয়ের ধারে হাসি-খুনসুটিতে সময় কাটাচ্ছেন পরীমণি ও আবু হুরায়রা তানভীর। সহজেই আঁচ করা যায়, তাদের মধ্যকার সম্পর্ক বন্ধুত্ব কিংবা তার চেয়ে বেশি কিছু। তাদের এই রসায়ন একজনের মনে জ্বালিয়ে দিচ্ছে বিষাদের আগুন। তিনি সিয়াম আহমেদ। কারণ, তানভীরের আগে তার সঙ্গেই ছিল পরীর ভালোবাসাবাসি।

লম্বা গল্পের এই টুকরো অংশ দেখা গেলো সদ্য প্রকাশ্যে আসা ‘আসল ছাইড়া নকল রঙে’ শিরোনামের গানে। এটি মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র গান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে গানটি। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানে সুর-সংগীত দিয়েছেন ইমন চৌধুরী। গেয়েছেন শামীম হাসান ও কোনাল। গানটির দৃশ্যে সিয়াম-পরীর সম্পর্কের বিরহ পর্ব তুলে ধরা হয়েছে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এটি নির্মিত হয়েছে মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। এই সিনেমায় রাতুল চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছবির ট্রেলার উন্মোচনের সময় তিনি বলেছিলেন, ‘রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারবো, এটা কোনও দিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো।’

এদিকে সিনেমার প্রচারে কিছুদিন ধরে বিভিন্ন স্কুল-কলেজে ঘুরে বেড়াচ্ছেন পরীমণি। তার মতে, এটি শিশু-কিশোরদের গল্পে বানানো সিনেমা। সুতরাং তারাই ছবিটির মূল দর্শক। সেজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র খবর পৌঁছে দিচ্ছেন, আর হলে আসার আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে গিয়ে হাজার হাজার শিক্ষার্থীর উদ্দেশে পরীমণি বলেন, ‘আমাদের সিনেমার মূল দর্শক শিশু ও কিশোররা; মানে আপনারা। আমার স্বপ্ন, আপনারা বাবা-মায়ের হাত ধরে হলের সামনে লম্বা একটা লাইন দেবেন। অনেক ভিড় হবে, কিচিরমিচির করবেন।’

উল্লেখ্য, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ সিয়াম-পরী-তানভীরের সঙ্গে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকারসহ অর্থশতাধিক শিশু। আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত