আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্ত্রীর বিরুদ্ধে জিডি, যা বললেন আরজে কিবরিয়া

স্ত্রীর বিরুদ্ধে জিডি, যা বললেন আরজে কিবরিয়া

‘আমার জ্ঞানত আমি কোনও দিন পারিবারিক বিষয় নিয়ে সোশাল মিডিয়াতে আলোচনা-সমালোচনা হয় এমন কোনও বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাই না যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী।’

স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়ে কথাগুলো বললেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) গোলাম কিবরিয়া সরকার। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তিনি। ঠিক কী কারণে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন, সে বিষয়টি যদিও পরিষ্কার করেননি আরজে কিবরিয়া। তবে এতটুকু অনুরোধ করেছেন, সত্যতা যাচাই না করে যেন কোনও ভুল সংবাদ না ছড়ানো হয়।

আরজে কিবরিয়া বলেন, ‘আমি কমবেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই-বাছাই না করে অনলাইনে ছাড়া যায়। ঘটনা পুরোই উল্টে দেওয়া যায়। কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না। আমি জানি আমার চিরশত্রু বলে যদি কেউ থেকে থাকে, তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাই না।’

সন্তানদের কোনও প্রকার ক্ষতি মেনে নেবেন না বলে স্পষ্ট ভাষায় জানালেন আরজে কিবরিয়া। তার বক্তব্য, ‘আমি ক্ষমা করতে ভালোবাসি। আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনও দিন মেনে নেবো না, ঠিক একইভাবে আপনাদের এই ভুলভাল নিউজের কারণে তাদের ফিউচারের জন্য কোনও ক্ষতি হোক, সেটাও আমি চাই না। প্লিজ। আমি আমার কাছে সৎ এবং কারও প্রতি কোনও অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন।’

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন আরজে কিবরিয়া। জানা গেছে, সমুদ্র নগরে ঘুরতে গিয়ে স্ত্রীর সঙ্গে তার কলহ হয়েছে। সে কারণেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, আরজে কিবরিয়া দেশের সফলতম রেডিও জকি। বিভিন্ন রেডিও স্টেশনে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। তবে বর্তমানে নিজ উদ্যোগে ফেসবুক-ইউটিউবে মানবিক ও সচেতনতামূলক বিভিন্ন কনটেন্ট বানাচ্ছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত