আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হিট সিনেমায় ২০ কোটি রুপি লোকসান!

হিট সিনেমায় ২০ কোটি রুপি লোকসান!

২০১২ সালে বলিউডে তিনজন নতুন তারকার আত্মপ্রকাশ ঘটে। তারা হলেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নামের সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তারা। সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। বক্স অফিসেও পেয়েছিলো সাড়া।

বলিউড বিশ্লেষক এবং বক্স অফিসের তথ্য অনুসারে, ছবিটিকে এতদিন হিট বলেই জেনে এসেছেন সবাই। কারণ শুধু ভারত থেকেই এটি ৭০ কোটি রুপি আয় করেছিলো। কিন্তু মুক্তির এক দশক পেরিয়ে ছবির নির্মাতা-প্রযোজক করন জোহর জানালেন, এই সিনেমায় তার ২০ কোটি রুপি লোকসান হয়েছে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে করন জোহর জানান, হিট সিনেমার তকমা পেলেও এটি আদতে ব্যবসা সফল নয়। তার দাবি, ‘আমি ছবিটির জন্য পাগলের মতো খরচ করেছিলাম। যে কারণে আমাদের প্রায় ১৫-২০ কোটি রুপি লোকসান হয়।’ ওই ক্ষতি পোষানোর জন্য ব্যতিক্রম পন্থা অবলম্বন করেছিলেন করন জোহর। তার মন্তব্য, “আমি বুঝতে পেরেছিলাম, বরুণ-আলিয়া-সিদ্ধার্থ দ্রুতই তারকা খ্যাতি পাবে। তাই তাদেরকে আরও তিনটি সিনেমায় যুক্ত করে ফেলি। ওই ছবিগুলোর মাধ্যমেই মূলত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র ভর্তুকি পুষিয়ে নিতে পেরেছি।”

উল্লেখ্য, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র দর্শকপ্রিয়তার সুবাদে এর একটি সিক্যুয়েল নির্মিত নয় ২০১৯ সালে। এখানে অভিনয় করেন টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া। ৬৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি।

সূত্র: বলিউড হাঙ্গামা



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত