আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ঈদুল ফিতরে আসছে ওসি হারুন

ঈদুল ফিতরে আসছে ওসি হারুন

বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’। সিরিজটিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে তুমুল প্রশংসা কুড়ান মোশাররফ করিম। ২০২১ সালে প্রচার হওয়া পর্দার সেই ওসি হারুন আবারও ফিরছেন ২০২৩ এ। গেল বছরের সেপ্টেম্বরেই ভারতীয় প্লাটফর্ম হইচই সিজন-৬ এর কন্টেন্ট ঘোষণায় ছিলো ‘মহানগর ২’ এর নাম। এবার এই সিরিজটি নিয়ে জানা গেলো নতুন তথ্য।

বাংলাদেশি তুমুল জনপ্রিয় সিরিজ ‘মহানগর’ এর অন্তিম পর্বটি দর্শক দেখতে পারবেন আসন্ন ঈদুল ফিতরে। হইচই বাংলাদেশের পক্ষে বুধবার (১৮ জানুয়ারি) এমনটাই জানানো হয়েছে। ২০২১ সালে ‘মহানগর’ মুক্তির পর ভীষণ সাড়া ফেলে দেয় আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজটি। এরপর থেকেই দ্বিতীয় সিজন এর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের দর্শক। প্রায় সময়ই সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসছে, এটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় নিপুণ সহ সংশ্লিষ্টদের।

আদৌ ‘মহানগর’ এর দ্বিতীয় সিজন আসবে কিনা, সেটা নিয়েও তৈরী হয় সংশয়। অবশেষে সব শঙ্কা দূর করলো হইচই। বুধবার সন্ধ্যায় তারা জানায়, আসছে ঈদুল ফিতরে ‘মহানগর’ এর অন্তিম পর্ব দেখবেন দর্শক। সিরিজে ওসি হারুনের চরিত্রে মোশাররফ করিম থাকছেন। তবে এছাড়া আর কারা অভিনয় করবেন, এ বিষয়ে কিছু জানায়নি হইচই। ‘মহানগর’-এর প্রথম কিস্তিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা,নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত