আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সকাল থেকে না খেয়ে সালমানের অপেক্ষায় ছিলেন কুবরা

সকাল থেকে না খেয়ে সালমানের অপেক্ষায় ছিলেন কুবরা

‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজে ‘কুকু’র চরিত্রটির পর রাতারাতি পরিচিতি পান অভিনেত্রী কুবরা শেঠি। তবে বহু বছর ধরে কুবরা বলিউডে নিজের ভাগ্যপরীক্ষা করছিলেন। কাজ করেছেন বলিউডের নামজাদা অভিনেতাদের সঙ্গে, কিন্তু প্রচারের আলো পড়েনি তাঁর গায়ে। তবে কুকু চরিত্রটি করার পর থেকেই সকলের দৃষ্টি আর্কষণ করেন এই অভিনেত্রী, পান জনপ্রিয়তা।

২০১১ সালে সালমান খানের ‘রেডি’ ছবিতে কাজ করেন কুবরা। চরিত্রটি ছিল বাড়ির পরিচারিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা ফাঁস করলেন কুবরা। সকাল ১০টায় ছিল কল টাইম। নির্ধারিত সময়ে পৌঁছে যান কুবরা। কিন্তু দেখা নেই সালমানের। বেলা গড়াচ্ছে। কিন্তু কোথায় সালমান? পাঁচ ঘণ্টা ধরে সেটের সবায় তার জন্য অপেক্ষা করছেন। প্রযোজনা সংস্থার কাছে খাবার চাইলে অভিনেত্রীর কপালে জুটেছিল একটি আপেল। অবশেষে অপেক্ষার অবসান হলো বেলা পৌনে ৩টা নাগাদ। পাঁচ ঘণ্টা দেরিতে পৌঁছালেন সালমান খান।

কুবরা বলেন, আমরা গলফ কোর্সে শুটিং করছিলাম, পৌনে ৩টার দিকে দেখলাম, সবায় নড়েচড়ে বসেছে। যেন গুরুত্বপূর্ণ কেউ আসছে সেটে। জানলা দিয়ে দেখলাম, সালমান খান আসছেন। সেটে এসে খানিকটা পিঠ টান করে শুয়ে বললেন লাঞ্চ ব্রেক নেওয়া যাক? তিনি আরও বলেন, আমি সকাল থেকে একটা আপেল খেয়ে বসে আছি। চিন্তা করলাম সালমান আসায় শুটিং শুরু হবে। কিন্তু তা হলো না। তার বদলে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হলো। শুধু ‘রেডি’ নয়, সালমানের সঙ্গে ‘সুলতান’ ছবিতেও কাজ করেছেন কুবরা। তবে সালমানের সঙ্গে কাজের ভাল দিকটাও বলেছেন তিনি। অভিনেত্রী জানান, সুপারস্টার হওয়া সত্ত্বেও সালমান সহ-অভিনেতাদের সঙ্গে বসেই খাবার খান। আনন্দবাজার পত্রিকা।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত