আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

৩০টিরও বেশি হাড় ভেঙে গেছে এই ‘অ্যাভেঞ্জার্স’ অভিনেতার

৩০টিরও বেশি হাড় ভেঙে গেছে এই ‘অ্যাভেঞ্জার্স’ অভিনেতার

‘অ্যাভেঞ্জার্স’খ্যাত এই তারকা জেরেমি রেনার। তার শরীরের ত্রিশের অধিক হাড় ভেঙে গেছে বলে সম্প্রতি জানিয়েছেন তিনি। ২১ জানুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্টে এ তথ্য শেয়ার করেছেন হলিউডের এই অভিনেতা।

টুইটে জেরেমি রেনার জানান, ‘যারা আমাকে মেসেজ করেছেন, আমাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন; তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের সবার কাছ থেকে ভালোবাসা ও সাহস পেয়েছি। এই ভালোবাসা ও সাহস আমার শরীরের ত্রিশের অধিক ভাঙা হাড় জোরা লাগাতে সহযোগিতা করবে।’

চলতি বছরের প্রথম দিন যুক্তরাষ্ট্রের নেভাদায় দুর্ঘটনার কবলে পড়েন জেরেমি। ওই সময়ে অঞ্চলটিতে টানা ভারী তুষারঝড় বয়ে যাচ্ছিল। তুষার পরিষ্কার করার সময়ে দুর্ঘটনার শিকার হন বলে জানা যায়। পরে সংকটজনক অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন এই অভিনেতা।

প্রায় তিন দশক ধরে অভিনয় করছেন ৫১ বছর বয়সী জেরেমি রেনার। অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় সিনেমা। ‘দ্য হার্ট লকার’, ‘দ্য টাউন’-এর জন্য দুইবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেরেমি রেনার। জেরেমি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘থর’, ‘মিশন ইমপসিবল’, ‘অ্যাভেঞ্জার্স’, ‘আমেরিকান হাসল’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যারাইভাল’, ‘সোয়াত’ প্রভৃতি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত