আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিজেকে ২ কোটি মূল্যের মার্সিডিজ উপহার দিলেন সুস্মিতা

নিজেকে ২ কোটি মূল্যের মার্সিডিজ উপহার দিলেন সুস্মিতা

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। খুব একটা অভিনয়ে নেই তিনি। তবুও আছেন খবরে। সম্প্রতি নিজেই নিজেকে মার্সিডিজ উপহার দিয়ে এলেন শিরোনামে। ইনস্টাগ্রামে সুস্মিতা তার ভক্তদের উদ্দেশ্যে নতুন গাড়ির একটি ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, সুস্মিতা নিজের গাড়িটি মার্সিডিজ টিমের কাছ থেকে বুঝে নিচ্ছেন। গাড়ি বুঝে নেওয়ার আগে সবার সঙ্গে হ্যান্ডশেক করেন সুস্মিতা এবং সকলের শুভেচ্ছা গ্রহণ করেন।

এরপর আবরণ খুলে গাড়িটি উন্মোচন করেন অভিনেত্রী। গাড়ি উন্মোচন করার সময় অভিনেত্রীকে একটি কালো পোশাকে দেখা গেছে। চোখে সানগ্লাস ছিল অভিনেত্রীর। মার্সিডিজ টিমের কাছ থেকে গাড়ির চাবি ও একটি গিফট হ্যাম্পারও পেয়েছেন সুস্মিতা। যখন তিনি তার নতুন গাড়ির ভেতরে প্রবেশ করেন, সুস্মিতা গাড়ির অভ্যন্তরীণ অংশগুলো পরীক্ষা করে দেখেন। মুম্বাইতে গাড়িটির দাম ১.৬৩ কোটি রুপি (এক্স-শোরুম) এবং ১.৯২ কোটি রুপি (অন-রোড)।

ইনস্টাগ্রামে গাড়ির ভিডিও ক্লিপটি শেয়ার করে সুস্মিতা নিজেকে উদ্দেশ্য করে লেখেন, ‘যে নারী গাড়ি চালাতে ভালোবাসেন, নিজেকে এই শক্তিশালী সৌন্দর্য উপহার দিলেন।’ সুস্মিতাকে সামনে ‘আরিয়া ৩’-এ দেখা যাবে। ২০২০ সালের জুন মাসে শো’টির মাধ্যমে সুস্মিতা সেন পর্দায় প্রত্যাবর্তন করেন এবং ডিজিটাল প্লাটফর্মে আত্মপ্রকাশ করেন। রাম মাধবানি পরিচালিত সিরিজটিতে আরো রয়েছেন নমিত দাস, মনীশ চৌধুরি, সিকান্দার খের, এবং বিনোদ রাওয়াত। ২০২১ সালের ডিসেম্বরে শো’টির দ্বিতীয় সিজন প্রকাশিত হয়। তৃতীয় সিজন মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত