আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘পাঠান’ মুক্তির দিনেই বক্স অফিস কালেকশন ৫১ কোটি রুপি!

‘পাঠান’ মুক্তির দিনেই বক্স অফিস কালেকশন ৫১ কোটি রুপি!

বলিউড তারকা শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ উদ্বোধনী দিনে আয়ের রেকর্ডে সামিল হয়েছে। মুক্তির আগেই তুমুল বিতর্ক ও আলোচনা-সমালোচনার ঢেউ তোলা সিনেমাটি বক্স অফিসেও বইয়ে দিয়েছে ঝোড়ো হাওয়া। মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি সংস্করণেই এটির বক্স অফিস কালেকশন অন্তত ৫১ কোটি রুপি বলে প্রাথমিক হিসাব থেকে ধারণা করা হচ্ছে।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, প্রাথমিক হিসাবে উদ্বোধনী দিনে রেকর্ড আয়কারী সিনেমাটি দারুণ ব্যবসা করতে চলেছে। মুক্তির দিনেই এমন আয়ের রেকর্ড বলিউডে খুব বেশি সিনেমার নেই। খবর- হিন্দুস্তান টাইমসের। গতকাল বুধবার হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ভারতসহ ১০০টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে পাঠান। এই ছবির মধ্য দিয়ে প্রায় চার বছর পর সিনেমা মুক্তি পেল বলিউড বাদশাহর। কাজেই পাঠান নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর। দর্শকের চাপ সামলাতে ভারতের বিভিন্ন রাজ্যে সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকেই শুরু করা হয়েছে পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো। বেশিরভাগ দর্শক টুইটারে পাঠান সিনেমা নিয়ে ইতিবাচক রিভিউ দিচ্ছেন। পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখেছেন তাদের মতে, সিনেমার প্রথম ভাগেই নাকি পাঠান একেবারে সুপারহিট!

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘পাঠান ব্লকবাস্টার। স্টাইল, স্কেল, গান, অ্যাকশন, চমক পাঠান-এ সব কিছুই রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বমহিমায় ফিরে এসেছেন শাহরুখ। নিঃসন্দেহে ২০২৩-এর প্রথম ব্লকবাস্টার পাঠান-ই।’তার মতে, ছবিটি বুধবার প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত মাল্টিপ্লেক্স চেইনে সাড়ে ২৫ কোটি রুপির ব্যবসা করেছে, যা প্রথম দিনে ওয়ার ও কেজিএফ সিনেমার চেয়ে ভালো।

পাঠান সিনেমায় শাহরুখ-দীপিকা-জন ধামাকার পাশাপাশি সালমান খানের ১০ মিনিটের ক্যামিও চরিত্রেও কুপোকাত দর্শক। সেই সঙ্গে এ সিনেমায় বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রাণার চরিত্র মন জয় করে নিয়েছে দর্শকদের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত