আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পাঠান নিয়ে শাহরুখের সঙ্গে আলোচনায় সালমান

পাঠান নিয়ে শাহরুখের সঙ্গে আলোচনায় সালমান

ছবি: এলএবাংলাটাইমস

ভারতসহ প্রায় ১০০টি দেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। আগেই গুঞ্জন ছিল, এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। এটা সবারই জানা। কিন্তু ‘পাঠান’–এ অভিনয় করা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম–এর লুক প্রকাশ পেলেও এত দিন সালমান খানের লুক প্রকাশ করা হয়নি। এমনকি গত ১০ জানুয়ারি ‘পাঠান’-এর ট্রেলার মুক্তি পেলেও সেখানেও সালমান অনুপস্থিত ছিলেন। তাই সালমানের ভক্তরা প্রতীক্ষায় ছিলেন ছবিটি মুক্তির জন্য।

ছবি মুক্তির পর অবশেষে দেখা গেল, ‘পাঠান’-এ সালমান খানের লুক। টাইগার লুকে তাঁকে দেখা গেছে ‘পাঠান’ ছবিতে। কারণ, যশ রাজ ফিল্মস নতুন এক ‘স্পাই ইউনিভার্স’ তৈরি করছে। তাই এ সিরিজের পরের সিনেমাগুলোতে যশ রাজের বিভিন্ন সিনেমার চরিত্রকে দেখা যাবে। তাই ‘পাঠান’-এ দেখা গেছে যশ রাজের ‘স্পাই ইউনিভার্স’-এর আরেক সিনেমা ‘টাইগার’-এর চরিত্র টাইগাররূপী সালমান খানকে। ছবিতে একজন এজেন্টের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান।

দেশকে বাঁচাতে শত্রুপক্ষের সঙ্গে লড়ছেন তিনি। লড়াইয়ের একপর্যায়ে শত্রুপক্ষ যখন ঘিরে ফেলে শাহরুখকে, তখনই হাজির হন সালমান খান।পাঠান’-এ যে লুকে সালমানকে দেখা গেছে, সেই লুকেই তাঁকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। সেই ছবির লুকে অ্যাকশন দৃশ্যে ধরা দিলেন সালমান। ‘পাঠান’–এর কল্যাণে অনেক দিন পর একই ফ্রেমে ধরা দিলেন বলিউডের এই দুই খান। অন্যদিকে সালমানের ‘টাইগার ৩’তেও অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত