আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নতুনদের জায়গা দিতে নাটক ছাড়লেন মেহজাবীন!

নতুনদের জায়গা দিতে নাটক ছাড়লেন মেহজাবীন!

ঢাকাই ইউটিউব নাটকের তিন প্রাণভোমরা বলা হয় অপূর্ব-মেহজাবীন-আফরান নিশোকে। অনেকে এই ত্রয়ীকে ‘সিন্ডিকেট’ বলেও আখ্যা দিয়ে থাকেন। কারণ, মূলত এই তিনজনে মিলেই গত পাঁচ/সাত বছরের ইউটিউবভিত্তিক নাটকের সফলতাকে শাসন করেছেন আপন খেয়ালে। হুম, ইউটিউবের আগেও তিন তারকাই নাটকে জনপ্রিয়তা পেয়েছেন, তবে অন্তর্জাল অধ্যায়ে তারা ছাপিয়ে গেছেন সবাইকে।

নতুন খবর হলো, এরইমধ্যে নাটক তথা ইউটিউব কনটেন্ট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আফরান নিশো। ব্যস্ত হয়েছেন ওটিটি হয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমায়। টিভি তথা ইউটিউব নাটকের কাজের পরিমাণ একেবারে তলানিতে নামিয়ে এনেছেন অপূর্বও। সম্প্রতি গুঞ্জন উঠেছে সেই ধারাবাহিকতা রেখেছেন এই সিন্ডিকেটের অন্যতম রানী মেহজাবীন চৌধুরীও। তারই সত্যতা মিললো রবিবার (২৯ জানুয়ারি) রাতে মেহজাবীনের আলাপে। এদিন রাতে আয়োজন করা হয় তার নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ প্রিমিয়ার। যা সোমবার (৩০ জানুয়ারি) প্রকাশ পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ। সেই লক্ষ্যে রবিবার রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে হাজির হন নির্মাতা ভিকি জাহেদ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ অন্য কুশলীরা।

অনুষ্ঠানে মেহজাবীন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বেশ খোলামেলা। নাটক ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে।’ পরেই অবশ্য ভিন্ন প্রসঙ্গে নিজের কথাটিকে কথার কথা বানিয়ে ফেললেন এই মেধাবী অভিনেত্রী। বললেন, ‘মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করবো। আবার আসবো।’ বুঝলেন তো! নাটকটিকে ছেড়ে যাওয়ার গল্পটা? ইদানীং ‘মনের মতো’ স্ক্রিপ্ট পাচ্ছেন না সর্বোচ্চ সম্মানীর বিপরীতে বছরে প্রায় ৩ শতাধিক দিন নাটকের শুটিং করা এই চৌধুরী কন্যা! তাই নয়, মেহজাবীনের অনুরোধ, ‘‘এই ভ্যালেন্টাইনে একটাই কাজ আমার। সেটি হলো ‘দ্য সাইলেন্স’। এটাই দেখবেন একমাস। মানে পুরো ফেব্রুয়ারিজুড়ে।’’

পাল্টা প্রশ্ন ছিলো- তাহলে ভ্যালেন্টাইনের মতো ঈদেও কি নাটকশূন্য থাকছেন! যেখানে ঈদ-উৎসব মানেই মেহজাবীনের ডজনখানেক জয়জয়কার! জবাবে বললেন, ‘ঈদে কী হবে না হবে- কেমনে বলবো!’ সম্ভবত নাটক প্রশ্নে অভিনেত্রী খানিক বিরক্তই হন। যদিও মুখে বললেন, ‘আমি নাটকেরই মেয়ে!’ এদিকে নাটক থেকে যে মেহজাবীন নিজেকে ভালোমতোই সরিয়ে নিলেন তার আভাস মিললো নতুনদের ‘জায়গা’ ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণের মাধ্যমে। প্রসঙ্গক্রমে মেহজাবীন বলেন, ‘আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্যও জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের। তাদের জায়গা দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি ওদের সাপোর্ট দরকার।’

মেহজাবীন বোঝাতে চাইলেন, তিনি নতুনদের জায়গা করে দেওয়ার প্রকল্প হিসেবেই নাটক থেকে নিজেকে এখন সরিয়ে নিলেন। তার ভাষায় এটাও এক ধরনের সাপোর্ট। অনুমান করা যাচ্ছে, আফরান নিশো আর অপূর্বর রেশ ধরে মেহজাবীনও তার ওটিটি-সিনেমার ছক এঁকেছেন দারুণভাবে। যার আনুষ্ঠানিক শুরুটা হচ্ছে ভিকি জাহেদের ‘দ্য সাইলেন্স’ দিয়ে। অন্যদিকে আফরান নিশোর ওটিটি চমক হিসেবে শিগগিরই আসছেন ‘সিন্ডিকেট’ এবং আশফাক নিপুণের একটি প্রজেক্ট। হাতে আছে দুটো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও। আর জিয়াউল ফারুক অপূর্ব এরমধ্যে নজর কেড়েছেন সালমান শাহ-এর হত্যা বা আত্মহত্যা রহস্য উন্মোচনের ছায়া গল্প নিয়ে সিরিজে যুক্ত হয়ে। ‘বুকের মধ্যে আগুন’ নামের এই সিরিজ নির্মাণ করছেন তানিম রহমান অংশু।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত