আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান

অভিনয় দিয়ে দর্শকমন জয় করা জয়া আহসান নিজেকে নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত রেখেছেন। অভিনয়শিল্পী জয়ার এমন ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ২০২১ সালের শেষ দিনে জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি তাঁকে এক বছরের জন্য তাদের শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে। ২০২২ সালে সেই চুক্তি শেষ হলেও গতকাল বৃহস্পতিবার জানা যায়, ইউএনডিপি আরও দুই বছরের জন্য জয়া আহসানকে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ করেছে।

ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে তিনি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন। শুক্রবার বিকেলে জয়া আহসানের সঙ্গে যখন কথা হয়, তিনি তখন ঢাকা আর্ট সামিটে। তিনি জানালেন, ইউএনডিপির শুভেচ্ছাদূত হওয়ার ব্যাপারটি এমনিতে আনন্দের। দ্বিতীয়বার হওয়াটা আরও বেশি আনন্দের।

জয়া বললেন, ‘শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে ইউএনডিপির হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে সম্মানিতবোধ করছি। সুন্দর এই পৃথিবী রক্ষার জন্য যে লক্ষ্যমাত্রা, যা এসডিজি নামে পরিচিত, নির্ধারণ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমার কাজের মধ্য দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব। যেন আমরা সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরও সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।’

ইউএনডিপির সঙ্গে এসডিজি ছাড়াও আরও অন্যান্য বিষয়, যেমন দারিদ্র্য, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, সহনশীলতা, পরিবেশ, জ্বালানি ও লিঙ্গসমতা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করবেন বলে জানালেন জয়া আহসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়া আহসান ২০২২ সাল থেকে গত এক বছর ধরে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন।

জয়া আহসান আরও বলেন, ‘এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে, আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে।’

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জয়া আহসানের মতো একজন, যিনি শুধু জনপ্রিয় শিল্পী নন, পাশাপাশি সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজন ইউএনডিপির শুভেচ্ছাদূত হওয়াতে আমরা সৌভাগ্যবান। গত এক বছরে তাঁর মাধ্যমে দেশ ও দেশের বাইরে মানুষকে আরও বেশি করে পৌঁছানো গেছে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব, যা একটি সুন্দর, সুখী এবং সবার জন্য সমান একটি পৃথিবী গড়ে তোলার জন্য সহায়ক হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত