আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সর্বকালের সেরা বলিউড ছবির পথে ‘পাঠান’

সর্বকালের সেরা বলিউড ছবির পথে ‘পাঠান’

সাফল্যের রথ শক্ত হাতে ধরে রেখেছে শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘পাঠান’। মুক্তির ১০ দিন পেরিয়ে এখনও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে এটি। এরই মধ্যে ছবিটি প্রবেশ করেছে ৭০০ কোটি রুপির ক্লাবে। ১০ দিনে এর বিশ্বব্যাপী মোট আয় ৭২৫ কোটি রুপি।

শুধু ভারতেই ‘পাঠান’ আয় করেছে ৩৬৪ কোটি ৫০ লাখ রুপি। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ জানান, দুই-তিন দিনের মধ্যেই ছবিটি দেশের বাজারে ৪০০ কোটির মাইলফলক স্পর্শ করবে। বলিউডের ইতিহাসে এই পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘দঙ্গল’। ভারত থেকে ছবিটি আয় করেছিলো ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি। ফলে আর মাত্র ২২ কোটি ৮০ লাখ রুপি আয় করলেই সেই রেকর্ড ভেঙে মুম্বাই ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা হবে ‘পাঠান’।

তবে ‘দঙ্গল’কে ছাড়িয়ে বলিউডের শীর্ষে উঠলেও ভারতীয় ছবির হিসেবে এটি থাকবে তৃতীয় স্থানে। কারণ ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে এক নম্বর জায়গাটি ধরে রেখেছে ‘বাহুবলী ২’র হিন্দি ভার্সন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’; এই ছবির হিন্দি ভার্সনের আয় ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি।

এদিকে রবিবার (৫ ফেব্রুয়ারি) ভারতে সাপ্তাহিক ছুটির দিন। ফলে দিনটিতে ‘পাঠান’র ঝুলিতে বড় অংকের আয় আসবে, তা বলা নিষ্প্রয়োজন। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী আয়ে ১ হাজার কোটির ক্লাবে প্রবেশ করে ফেলবে। সেই সঙ্গে ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’কেও ছাড়িয়ে যেতে পারে। ৭২৫ কোটি আয়ের মাধ্যমে ‘পাঠান’ এখন শাহরুখের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি। এর আগে তার সবচেয়ে সফল ছবিটি ছিলো ‘চেন্নাই এক্সপ্রেস’। বিশ্বব্যাপী ওই ছবির আয় ৪২৩ কোটি রুপি।

উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের নায়িকা দীপিকা পাড়ুকোন। আর ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। এছাড়াও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। বিশেষ একটি চরিত্রে হাজির হয়েছেন সালমান খান। ছবিটির বাজেট প্রায় ২৫০ কোটি রুপি। প্রযোজনায় যশরাজ ফিল্মস।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত