আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দাম্পত্য কলহে 'রাজপ্রাসাদ' ছেড়েছেন নওয়াজ, থাকছেন হোটেলে

দাম্পত্য কলহে 'রাজপ্রাসাদ' ছেড়েছেন নওয়াজ, থাকছেন হোটেলে

কৃষক পরিবারের সন্তান নওয়াজউদ্দিন। তবে এখন তিনি বিশ্ব তারকা। তার নামের উপর কোটি কোটি টাকা লগ্নী করেন প্রযোজকরা। এই নওয়াজ মুম্বাইয়ে থাকার জন্য বিলাসবহুল প্রসাদ নির্মাণ করেন। বাবার নামের সঙ্গে মিল রেখে যে বাড়ির নাম রেখেছেন 'নওয়াব'।

নওয়াজের এই বাড়ির ছবি প্রকাশ্যে অনেকেই অবাক হয়েছিলেন। বাড়িটি শাহরুখ খান, সালমান খানের বাড়িকেও হার মানাবে । ভারতীয় গণমাধ্যম জানায়, নওয়াজের এ বাড়ির দ্বিতীয় তলায় ৬টি বেডরুম, বড় বড় দুটি হল রুম এবং দুটি প্রশস্ত লন রয়েছে।

নতুন খবর, বিলাসবহুল এই রাজপ্রাসাদ ছেড়ে এসেছেন নওয়াজ। স্ত্রী আলিয়ার সঙ্গে নওয়াজউদ্দিনের দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। নওয়াজউদ্দিনের মা মেহেরুনিসা সিদ্দিকী আলিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। আলিয়াও তার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন। এজন্য নওয়াজের বাড়ির সবকটি বেডরুমে তালা ঝুলিয়ে দিয়েছেন নওয়াজউদ্দিনের মা। আর নওয়াজউদ্দিনের স্ত্রী তার সন্তানদের নিয়ে লিভিং রুমে থাকছেন।

বলিউড হাঙ্গামা নওয়াজউদ্দিনের বন্ধুর বরাতে জানিয়েছে, নওয়াজউদ্দিন এখন একটি হোটেলে থাকছেন। যতক্ষণ পর্যন্ত তার আইনজীবীরা বাড়ির ঝামেলা না মেটাচ্ছেন, ততক্ষণ ওই হোটেলেই থাকবেন নওয়াজউদ্দিন। ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। আলিয়ার আসল নাম অঞ্জনা পান্ডে। ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজউদ্দিনকে বিয়ে করে নাম রাখেন আলিয়া।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত