আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

'মায়ার জঞ্জাল' ছবির ট্রেলার উন্মুক্ত হল কলকাতা বইমেলায়

'মায়ার জঞ্জাল' ছবির ট্রেলার উন্মুক্ত হল কলকাতা বইমেলায়

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে ঢাকার অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'মায়ার জঞ্জাল' চলচ্চিত্র। বাংলাদেশ- ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ইংরেজি নাম 'ডেব্রি অব ডিজায়ার'। মুক্তি উপলক্ষে ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে ৬ ফেব্রুয়ারি।

প্রযোজক জসীম আহমেদ জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ট্রেলারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে। এসময় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা ও কলকাতা অংশের শিল্পীরা।

প্রায় তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারে উঠে এসেছে সিনেমার প্রায় প্রতিটি চরিত্রের টানাপোড়নের চিত্র। যেখানে উঠে এসেছে ভারত-বাংলাদেশের গল্পও। ট্রেলার থেকেই আঁচ করা যায় ‘ফড়িং’ আর ‘ভালোবাসার শহর’ ছবির মুগ্ধতা আবারও ফিরিয়ে দেবেন নির্মাতা ইন্দ্রনীলরায় চৌধুরী। ইউটিউবে পরিচালকের চ্যানেলে অবমুক্ত হয়েছে ট্রেলারটি। সিনেমাটির মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অপি করিমকে।

প্রযোজক বলেন, 'আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। কলকাতার নন্দন সহ মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে। একই ভাবে বাংলাদেশেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দেখানোর পরিকল্পনা আমাদের। কলকাতা বইমেলায় আমরা ট্রেলার উন্মোচন করেছি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকছে।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে মায়ার জঞ্জাল-এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটি ইতোমধ্যে বেশ কিছু প্রথম সারির আন্তর্জাতিক উৎসবে সমাদৃত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কার ও প্রশংসা। ২০২০ সালে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে আলোচিত মায়ার জঞ্জাল-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে।

একই বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৫তম আসরে এশিয়ান পারসপেকটিভ বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি। এ ছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমায় আমন্ত্রিত হয়ে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জেতে 'মায়ার জঞ্জাল'। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাস্টারপিস ক্যটাগরিতে এর প্রদর্শন হয়।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ব্যাচেলর মুক্তির ১৫ বছর পর মায়ার জঞ্জাল-এর মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা।

তার স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল রানা। ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। জসিম আহমেদের প্রযোজনার পাশাপাশি কলকাতার ফ্লিপবুকও আছে সহ প্রযোজক হিসেবে। জসিম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অফ স্যান্ডেল’ ও ‘চকোলেট’।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত