আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

চমকে যাবেন শাহরুখের নীল ঘড়িটির দাম শুনলে

চমকে যাবেন শাহরুখের নীল ঘড়িটির দাম শুনলে

বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান' ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির পর পাঠান নিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। ছবিটি মুক্তির পর থেকেই একটার পর একটা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে এই ছবি। এক কথায় বলতে গেলে— রমরমা ব্যবসা করেছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’।

এদিকে সম্প্রতি নেটদুনিয়ায় শাহরুখ ও দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানঘরে হাজির দীপিকা ও শাহরুখ খান। কিং খানকে রূপচর্চার পাঠ পড়ালেন দীপিকা। শেখালেন সর্বপ্রথম ক্লিনজিং মাস্ট। তার পর ধীরে ধীরে ত্বকের যত্ন নেওয়ার পরবর্তী ধাপ দেখান দীপিকা।

জানা গেছে, 'পাঠান' ছবির প্রচারের ফাঁকেই এই ভিডিওটি শুট করা হয়েছে। তবে সেখানে দীপিকার রূপটান টিপসের পাশাপাশি নজর কেড়েছে শাহরুখ খানের হাতে থাকা নীল রঙের ঘড়ি। শাহরুখের হাতে থাকা নীল ঘড়িটির কথা উঠে আসে একটি বেনামি ফ্যাশন ব্লগিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 'ডায়েট সব্য'-তে। বহু অনুরাগীই কিং খানের ওই ঘড়িটি সম্পর্কে জানতে চান।

জানা যায়, শাহরুখের ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। সেটি হলো— রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি। 'ডায়েট সব্য'-র দেওয়া তথ্য অনুসারে ঘড়িটির দাম ৪ কোটি ৯৮ লাখ রুপি। দাম শুনেই চোখ ছানাবড়া! বলিউড বাদশা অবশ্য মুম্বই শহরে বাদশার মতোই জীবনযাপন করেন। আর এ কারণেই তার পক্ষে এমন দামি ঘড়ি ব্যবহার করা সম্ভব।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত