আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কিংবদন্তি গীতিকার বার্ট ব্যাকারাক আর নেই

কিংবদন্তি গীতিকার বার্ট ব্যাকারাক আর নেই

পপসংগীতের অন্যতম সুরকার বার্ট ব্যাকারাক ৯৪ বছর বয়সে মারা গেছেন। সুরকারের পাশাপাশি গীতিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। বুধবার লসঅ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে এ গীতিকারের। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিনিধি।

১৯২৮ সালের ১২ মে আমেরিকার মিসৌরির কানসাস সিটিতে জন্ম বার্টের। তার বড় হয়ে ওঠা নিউইয়র্কে। পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশ পপ গানে সুর দিয়েছেন বার্ট। বেশিরভাগ গানে গীতিকার হ্যাল ডেভিডের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ১৯৫৭ সালে নিউইয়র্কের ব্রিল বিল্ডিংয়ে হ্যালের সঙ্গে দেখা হয় বার্টের। তার পরেই তারা জুটি বেঁধে গান তৈরি করেন। ওই বছরেই সাফল্য পায় বার্ট-হ্যালের জুটি।

‘দ্য স্টোরি অব মাই লাইফ’ গানের হাত ধরে রাতারাতি সাফল্য পান তারা। সংগীতশিল্পী মার্টি রবিনসকে দিয়ে ওই গান গাওয়ান। সে বছর আমেরিকায় ওই গানটি সাড়া ফেলে দিয়েছিল।

এ ছাড়া তার অন্যতম জনপ্রিয় গানগুলো হলো— ‘আই স অ্যা লিটল প্রেয়ার’, ‘হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লাভ’, ‘দ্য লুক অফ লাভ’, ‘ক্লোজ টু ইউ’। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুর মন ছুঁয়েছে বহু সংগীতানুরাগীর। তিনবার অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন বার্ট। পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ৬টি গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার। ২০১৩ সালে তার আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত