আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সহযোদ্ধা নয়, এবার শাহরুখ বনাম সালমান!

সহযোদ্ধা নয়, এবার শাহরুখ বনাম সালমান!

গেলো বছরের জুলাই মাসে একটি চমকপ্রদ খবর ছড়ায়। বলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একটি স্পাই-থ্রিলার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান ও সালমান খান। অতিথি বা ক্যামিও চরিত্রে নয়, তারা দুজনই থাকবেন মূল চরিত্রে। যেমনটা ছিলেন ১৯৯৫ সালের কালজয়ী ‘করন অর্জুন’ সিনেমায়।

বলিউডপ্রেমীদের জন্য সুখবর হলো, সিনেমাটির খবর স্রেফ গুঞ্জন নয়, সত্যি। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে পুরোদমে। প্রাথমিক প্লট ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এই গল্প আবর্তিত হবে ‘পাঠান’ ও ‘টাইগার’কে ঘিরে।

একটি সূত্রের দাবি, ‘ঐতিহাসিক এই ছবির মূল প্লট চূড়ান্ত হয়েছে। ১৯৯৫ সালের পর এটিই শাহরুখ-সালমানের পূর্ণাঙ্গ কোলাবোরেশন হতে যাচ্ছে (এর ফাঁকে তারা একে অন্যের সিনেমায় অল্প সময়ের জন্য হাজিরা দিয়েছেন কেবল)। ছবিটির গল্প খোদ আদিত্য চোপড়াই দাঁড় করিয়েছেন। তার সঙ্গে আছেন শ্রীধর রাঘবন, যিনি যশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের গল্পগুলোর মূল মেন্টরের দায়িত্ব পালন করছেন।’

গেলো ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা গেছে সালমানকে। তারা দুজন একসঙ্গে শত্রুদের সঙ্গে লড়াই করেছেন। কিন্তু নতুন সিনেমাটিতে তারা সহযোদ্ধা নয়, বরং একে-অন্যের মুখোমুখি হবেন! সূত্রমতে, ‘এটা টাইগার বনাম পাঠান লড়াইয়ের সিনেমা হতে যাচ্ছে। হলিউডে যেমন আয়রনম্যান বনাম ক্যাপ্টেন আমেরিকা বা ব্যাটম্যান বনাম সুপারম্যান দেখা যায়, তেমনি ভারতীয় সিনেমার দুই জায়ান্ট সুপারস্টারকে দেখা যাবে।’

যশরাজ ফিল্মস বর্তমানে সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ করছে। আর তাদের ক্রিয়েটিভ টিম ডুবে আছে শাহরুখ-সালমানের সেই বিশাল প্রজেক্টের চিত্রনাট্য তৈরিতে। উল্লেখ্য, যশরাজ ফিল্মের এই স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে এ পর্যন্ত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলোই হয়েছে ব্লকবাস্টার হিট। ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির সূচনা হয়। এরপর একে একে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’।

বলা বাহুল্য, অতীতের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে শাহরুখের ‘পাঠান’। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নাগাদ ছবিটি শুধু ভারতেই ৫০২ কোটি রুপির বেশি আয় করেছে। হিন্দি সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও ছবি দেশের বাজার থেকে ৫০০ কোটি আয় করলো। আর বিশ্বব্যাপী ছবিটির আয় ১ হাজার কোটির কাছাকাছি।

সূত্র: পিঙ্কভিলা


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত