আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করতে চান, জানালেন কারিনা!

সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করতে চান, জানালেন কারিনা!

হলিউডে সবে পা রেখেছেন কারিনা কাপুর খান। এর মধ্যেই রায়ান গসলিংয়ের ওপর নজর তার। সুযোগ পেলে ‘দ্য নোটবুক’খ্যাত অভিনেতার সঙ্গে রুপালি পর্দায় প্রেম করতেও রাজি তিনি। জানালেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা খান।

হিন্দিতে তৈরি হতে চলেছে মার্ভেলের ‘ওয়েস্টল্যান্ডার্স’। সেই সিরিজে ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে শোনা যাবে কারিনা কাপুর খানের গলা। শুধু কারিনাই নন, মার্ভেলের অডিও সিরিজে ‘পিটার কুইল’-এর চরিত্রে গলা দিতে চলেছেন সাইফ আলি খানও। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মাসাবা গুপ্ত, প্রাজক্তা কোলির মতো নতুন প্রজন্মের অভিনেত্রীরা। এই প্রথম হলিউডের কোনো কাজে হাত দিয়েছেন কারিনা।

বলিউডে তার সমকালীন একাধিক অভিনেত্রী ইতোমধ্যে হলিউডে হাত পাকিয়ে ফেলেছেন। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন— এমনকি আলিয়া ভাটও পাড়ি দিয়েছেন হলিউডে। তবে কি কারিনা পিছিয়ে পড়ছেন? প্রশ্নে কারিনার উত্তর— ‘আমি কখনো হলিউডে কাজ করতেই চাইনি। আমি এখানে সংসার পেতেছি। আমার দুই সন্তান এখনো অনেক ছোট, তাদের ছেড়ে আমি যেতেই পারব না।'

তবে মার্ভেল এ দেশে আসায় খুশি কারিনা। তার বক্তব্য— ‘শিল্পীরা এখান থেকে হলিউডে যাচ্ছেন, যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে আসেন কাজ করতে, তা হলে আমরা সম্মানিত হব। আমি রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চাই।’ কারিনার চোখেমুখে তখন উচ্ছ্বাসের ছাপ।

‘ব্ল্যাক উইডো’র চরিত্রে কাজ করার অফার পেয়ে প্রথমে স্বামী সাইফ আলি খানকে জানান কারিনা। কারিনা জানান, সাইফই নাকি তাকে উৎসাহ দিয়েছিলেন সেই চরিত্রে অভিনয়ের জন্য। সাইফ নিজেও কাজ করেছেন এই সিরিজে। মার্ভেলের সিরিজ ভারতীয় ভাষায় তৈরি হলে দেশের বহু শিল্পী বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আশা কারিনার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত