আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রভাসে আতিথেয়তায় মুগ্ধ তামান্না

প্রভাসে আতিথেয়তায় মুগ্ধ তামান্না

‘বাহুবলী টু’ মুক্তির ছয় বছর পার হয়ে গেছে। এই ছয় বছরে অভিনেত্রী তামান্না ভাটিয়া অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় এসেছেন। কিন্তু আজও তাঁর কাছে প্রভাস বিশেষ। ‘বাহুবলী’র শুটিংয়ের সময় এক অন্য প্রভাসকে আবিষ্কার করেছিলেন এই দক্ষিণি নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সহ–অভিনেতা প্রভাসের এক গোপন কথা ফাঁস করেছেন তিনি। প্রভাস এমন এক তারকা, যাঁকে সবাই ভালোবাসেন। শুধু সাধারণ মানুষ নন, বলিউড থেকে দক্ষিণি তারকারাও প্রভাসে মুগ্ধ। আর এই দক্ষিণি তারকার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁরা আরও বেশি করে প্রভাসকে ভালোবেসে ফেলেছেন। প্রভাসের ব্যবহার, আতিথেয়তায় মুগ্ধ বিটাউনের অনেকেই। তাই অমিতাভ বচ্চন, কারিনা কাপুর খান, শ্রদ্ধা কাপুর, পূজা হেগড়ে, শ্রুতি হাসানসহ অনেকের কণ্ঠে প্রভাসের প্রশংসা শোনা গেছে।

সবারই বক্তব্য, এই দক্ষিণি তারকা সব সময় তাঁদের বিশেষভাবে খেয়াল রেখেছেন। যেমনটা তিনি করেছিলেন তামান্নার ক্ষেত্রেও। ‘বাহুবলী টু’ মুক্তির ছয় বছর পর তামান্না প্রভাসকে ঘিরে মজার কিছু তথ্য ফাঁস করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাসের প্রসঙ্গে এই দক্ষিণি রূপসী বলেছেন, প্রভাস হচ্ছে প্রকৃত সুপারস্টার। প্রভাসের আতিথেয়তা অতুলনীয়। ৩০টা পদ তাঁর জন্য বলা খুব সহজ ছিল। কিন্তু এত কিছুর আয়োজন করা মোটেও সহজ ছিল না। এখানে অর্থের কথা বলা হচ্ছে না। একজন মানুষের অনুভূতির কথা বলা হচ্ছে।

সাক্ষাৎকারে তামান্না আরও বলেছেন, প্রভাস সবার ব্যাপারে ভাবনাচিন্তা করেন। নানাভাবে বুঝিয়ে দেন সবাইকে তিনি কতটা ভালোবাসেন। প্রভাসের গোপন কথা ফাঁস করে তামান্না বলেছেন, প্রভাস জানেনই না যে তাঁর ঘরের খাবার সবাইকে পাগল করে দিয়েছে। তিনি এ–ও জানেন না, তাঁর এই স্বভাব সবাইকে কতটা প্রভাবিত করে। এটা তাঁর স্টারডমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। প্রভাসের ব্যক্তিত্ব সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে। প্রভাস নিজেই জানেন না আশপাশের মানুষ তাঁকে কতটা ভালোবাসেন। চলতি বছর তামান্নাকে দেখা যাবে চার ভাষার চার সিনেমায়। এগুলো হলো হিন্দি ‘বোলে চুড়িয়া’, মালয়ালম ‘বান্দ্রা’, তামিল ‘জেলার’ ও তেলেগু ছবি ‘ভোলা শংকর’।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত