আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাফটায় নতুন রেকর্ড গড়ল বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমাটি

বাফটায় নতুন রেকর্ড গড়ল বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমাটি

৭৬তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ সর্বোচ্চ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়েছে যুদ্ধবিরোধী জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। বাংলাদেশ সময় গতকাল রোববার মধ্যরাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে পুরস্কার ঘোষণা করেছে বাফটা কর্তৃপক্ষ।

বাফটার প্রায় সাড়ে সাত দশকের ইতিহাসে অ-ইংরেজিভাষী সিনেমা হিসেবে সর্বোচ্চ পুরস্কার বাগে এনেছে সিনেমাটি। এর আগে বাফটায় অ-ইরেজিভাষী সিনেমা হিসেবে ১৯৮৮ সালে সর্বোচ্চ পাঁচটি পুরস্কার পেয়েছিল ইতালির ‘সিনেমা পারাডাইজ’। জার্মান লেখক এরিখ মারিয়া রোমার্কের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এডওয়ার্ড বারগার। বাফটার এবারের আসরে ১৪ বিভাগের মনোনয়ন পেয়েছিল সিনেমাটি।

গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সবচেয়ে বড় বাজেটের জার্মান সিনেমা এটি। গত বছর সিনেমাটি মুক্তির পরপরই বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চার বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ও ‘এলভিস’। এর মধ্যে ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ সিনেমাটি ৮০তম গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ৪ বিভাগে পুরস্কার পেয়েছিল।

পুরস্কারের তালিকা

সেরা সিনেমা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা ব্রিটিশ সিনেমা
দ্য বানশিজ অব ইনিশেরিন
সেরা নবাগত ব্রিটিশ নির্মাতা, প্রযোজক ও লেখক
শারলেট ওয়েলস
সেরা অ-ইংরেজিভাষী সিনেমা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা তথ্যচিত্র
নাভালনি
সেরা অ্যানিমেটেড সিনেমা
গিয়েরমো ডেল টরো’স পিনোকিও
সেরা পরিচালক
এডওয়ার্ড বারগার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা মৌলিক চিত্রনাট্য
মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
এডওয়ার্ড বারগার, ইয়ান স্টোকল ও লেসলি পিটারসন (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা অভিনেতা
অস্টিন বাটলার (এলভিস)
সেরা অভিনেত্রী
কেট ব্লানচেট (টার)
সেরা পার্শ্ব অভিনেতা
ব্যারি কিয়োন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা পার্শ্ব অভিনেত্রী
ক্যারি কনডন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা অরিজিনাল স্কোর
ভলকার বেটিলমান (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা কাস্টিং
নিকি বারেট ও ডেনিস চেমিয়েন (এলভিস)
সেরা চিত্রগ্রহণ
জেমস ফ্রেন্ড (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা সম্পাদনা
পল রজার (এভরিথিং এভরিহোয়্যার অল এ ওয়ান্স)
সেরা প্রডাকশন ডিজাইন
ফ্লোরেন্সিয়া মার্টিন ও আন্থনি কারালিনো (ব্যাবিলন)
সেরা পোশাক নকশা
ক্যাথেরিন মার্টিন (এলভিস)
সেরা সাজসজ্জা
শেন থমাস, লুইস কোস্টন, মার্ক ক্যুলিয়ার ও ব্যারি গোয়ার (এলভিস)
সেরা শব্দগ্রহণ
লারস জিনজেল, ফ্র্যাঙ্ক ক্রুস, ভিক্টর প্রাসিল ও মারকুস স্টেমার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা ভিজ্যুয়াল এফেক্টস
রিচার্ড বানেহাম, ড্যানিয়েল বারেট, জো লেটারি ও এরিক সাইডন (অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার)
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমা
দ্য বয়, ট্য মল, দ্য ফক্স অ্যান্ড দ্য হরস
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্যের সিনেমা
অ্যান আইরিশ গুডবাই
উদীয়মান তারকা
এমা ম্যাকি

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত