আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্বল্পদৈর্ঘ্য ‘প্যাসেঞ্জার’, লক্ষ্য কান-সফর!

স্বল্পদৈর্ঘ্য ‘প্যাসেঞ্জার’, লক্ষ্য কান-সফর!

সিনে বিশ্বের সবচেয়ে বড় উৎসব ‘কান ফেস্টিভ্যাল’। ফ্রান্সের কান শহর প্রতি বছর এই উৎসবে জমজমাট হয়ে ওঠে। আর সেরা থেকে সেরা সিনেমা-শিল্পী-কুশলীরা পায় পুরস্কার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিনেমারও কান-সফর বেড়েছে। যদিও এখনও প্রাপ্তির ঝুলি শূন্য। তবে প্রচেষ্টা জারি রয়েছে।

সেই প্রচেষ্টার তালিকায় নতুন নাম ‘প্যাসেঞ্জার’। এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেটি বানানো হয়েছে মূলত বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার উদ্দেশ্যে। বিশেষত কান উৎসব। শর্টফিল্মটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, আনোয়ার ও সাদিয়া মাহি। পেন্টাগন ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন অন্তু করিম। গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। লোকেশন ছিলো আনন্দ-ছন্দ সিনেমা হল, খিলক্ষেত বাস স্টপেজ, কুড়িল বিশ্বরোড টু টিকাটলিসহ ঢাকার বিভিন্ন জায়গা।

নির্মাতা ইভান মনোয়ারের স্পষ্ট মন্তব্য, “প্যাসেঞ্জার’ বানানো হয়েছে মূলত কান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ নেওয়ার স্বপ্ন থেকে। এর গল্পে প্রেম-রোমান্স, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণ রয়েছে। বিভিন্ন উৎসব শেষে এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।প্রযোজক অন্তু করিম বলেন, ‘অনেকদিন পর প্রযোজনায় ফিরলাম। ‘প্যাসেঞ্জার’ টিমের সবার স্পিড আমার ভালো লেগেছে। আশা করি শর্টফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করবে।’

নির্মাতা জানান, এই স্বল্পদৈর্ঘ্যের টাইটেল গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। আপেল মাহমুদ এমিলের সংগীতায়োজনে তাতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও আনিকা। শুটিং শেষে ছবিটি এখন সম্পাদনার টেবিলে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত