আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

খালি পায়ে আমেরিকার পথে রাম চরণ!

খালি পায়ে আমেরিকার পথে রাম চরণ!

অস্কার অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা পাড়ি দিয়েছেন দক্ষিণী তারকা রাম চরণ। মঙ্গলবার হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। তবে তার আগে বিমানবন্দরে রাম চরণের যে ছবি ধরা পড়েছে, তা নিয়ে ইতিমধ্যেই কৌতুহল ছড়িয়ে পড়েছে সর্বত্র। কারণ এয়ারপোর্টে রাম চরণকে সম্পূর্ণ খালি পায়ে দেখা গেছে। তার পরনে ছিল পুরোপুরি কালো পোশাক।

তবে এই প্রথম নয়, আগেও অভিনেতাকে খালি পায়ে হাঁটতে দেখা গেছে। ‘আরআরআর’ ছবির প্রচারে বহুবার রাম চরণকে খালি পায়ে হাঁটতে দেখা গেছে। এর আগে মুম্বাই এয়ারপোর্টেও খালি পায়ে লেন্সবন্দি হয়েছিলেন তিনি, সেই সময়ও তার পরনে ছিল কালো পোশাক। কেন তিনি খালি পায়েই আমেরিকার পথে রওয়ানা হয়েছেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছেন, আসলে প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে ৪১ দিনের ব্রত পালন করেন রামচরণ। বাবা চিরঞ্জীবীর মতো তিনিও আয়াপ্পা ঠাকুরের ভক্ত। কেরলের শবরীমালা মন্দিরে যাওয়ার আগে ভক্তদের ৪১ দিন ধরে কঠোর নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয়। এই সময় সকলকে কালো পোশাক পরতে হয়, নিরামিষ খেতে হয় এবং খালি পায়ে হাঁটতে হয়। ব্রত চলাকালীন বিছানা নয়, মাটিতে ঘুমাতে হয়। এমনকী চুল-দাড়ি পর্যন্ত কাটা যায় না। এই কঠোর ব্রত প্রতিবারই পালন করেন রামচরণ।

যদিও এই বিষয়ে রাম চরণ নিজে কোনও কথা বলেননি। তবে অভিনেতার এমন সহজ সাধারণ জীবনযাপন মন জয় করেছে নেটিজেনদের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত