আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভাষা আন্দোলন নিয়ে আরেক সিনেমা

ভাষা আন্দোলন নিয়ে আরেক সিনেমা

বাঙালির আবেগের সঙ্গে জড়িত বায়ান্নর ভাষা আন্দোলন। অথচ সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ‘জীবন থেকে নেয়া’, ‘বাঙলা’, ‘ফাগুন হাওয়ায়’ ছাড়া তেমন কোনো সিনেমা নেই। সেই আফসোস থেকে এবার নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ভাষার জন্য মমতাজ’।

এ তথ্য জানালেন অভিনেতা গাজী আবদুন নূর। তিনি সিনেমার প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে আবদুন নূর বলেন, ‘আমার শুরুটা হয়েছিল কলকাতায়। সেখান থেকে দেশে আসার পর দেশের যেকোনো গল্পই আমাকে সব সময় মুগ্ধ করে। এর অন্যতম কারণ, আমি বাংলাদেশের ভালো গল্পে কাজ করতে চাই। এর মধ্যে ঐতিহাসিক গল্পগুলো আমার কাছে এমনিতেও ভালো লাগে।

যেহেতু আমার শুরুটা হয়েছিল ঐতিহাসিক চরিত্র দিয়ে। আর ভাষা আন্দোলন মানে আমার কাছে কাজটি করা দায়বদ্ধতার মধ্যে পরে। জায়গায় পরে। সেদিক থেকে একজন বাঙালি এবং গর্বিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বাংলাকে নিয়ে যে ইমোশন, সেটাই আমাকে বায়ান্ন প্রেক্ষাপটের চরিত্র করতে অনুপ্রাণিত করেছে।’ ‘ভাষার জন্য মমতাজ’ সিনেমার প্রেক্ষাপটে দেখা যাবে, দেশভাগ–পরবর্তী ভাষা আন্দোলনের সূচনাপর্ব থেকে ভাষা আন্দোলনের সময় পর্যন্ত।

সেই সময়ে হাওড়ার জমিদার পরিবারের মেয়ে মমতাজ গোপালগঞ্জের ছেলে মান্নাফের প্রেমে পড়েন। কলকাতায় তাঁদের পরিচয় থেকে এই ভালোবাসা। পরে তাঁরা বিয়ে করেন। এরপর বাঙালিদের ওপর উর্দু চাপিয়ে দেওয়া হলে সোচ্চার হন তাঁরা। একসময় জেলে যেতে হয় তাঁদের। আবদুন নুর বলেন, ‘ত্যাগী, তেজস্বিনী মায়ের ভাষার প্রতি শ্রদ্ধাশীল মানুষের গল্প এটি। কিছু চরিত্র হয়তো শিল্পীসত্তাকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারে; তেমন একটি গল্প। যে গল্পটি দর্শকদের ভাষার জন্য যে ত্যাগ, ভালোবাসা সেগুলোর মুখোমুখি করবে।’

অনুদানের এই চলচ্চিত্র পরিচালনা করেছেন সারোয়ার তামিজউদ্দিন। তিনি জানান, গেল বছর সিনেমার এক লটের শুটিং হয়েছে। এফডিসিতে সেট বানিয়ে শিগগির আবার দ্বিতীয় ও শেষ লটের শুটিং শুরু হবে। সিনেমায় মমতাজ নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ আক্তার। সিনেমায় অভিনয় করছেন কাজী হায়াৎ, মুনমুন আহমেদ, সুব্রত ও কাওছার চৌধুরী প্রমুখ।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত