আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যে কারণে ১৯ বছর পর অপি করিমের ফেরা

যে কারণে ১৯ বছর পর অপি করিমের ফেরা

দেশীয় শোবিজের সু-অভিনেত্রীদের একজন অপি করিম। তার মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর নিখাদ অভিনয়শৈলির মুগ্ধতায় হারিয়ে যাননি, এমন দর্শক খুঁজে পাওয়া ভার। যদিও তার বিরুদ্ধে সবার মধুর অভিযোগ, নিয়মিত কাজ করেন না। ছোটপর্দায় তাকে গেলো সাত-আট বছরেও খুঁজে পাওয়া যায়নি। আর বড় পর্দা তথা সিনেমায় শেষ অভিনয় করেছিলেন ২০০৪ সালে। অর্থাৎ ১৯ বছর আগে। প্রায় দুই দশক পর অপি প্রেক্ষাগৃহে আসছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘মায়ার জঞ্জাল’।

কী ভেবে এতদিন পর সিনেমায় কাজ করলেন অপি? ছবির নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী, সহশিল্পী ঋত্বিক চক্রবর্তী নাকি গল্প? নাকি যে চরিত্রে অপি অভিনয় করেছেন, সেই সোমার প্রেমে পড়ে? বিষয়টি পরিষ্কার করলেন অকপটে। বললেন, “খুব একটা সোমার প্রেমে পড়ে কাজটি করিনি। সোমা যে ধরনের চরিত্র, তার থেকেও চ্যালেঞ্জিং চরিত্র আমি করেছি। আসলে ওই সময়ে আমি ব্যক্তিগতভাবে জটিলতার মধ্যে ছিলাম। চাকরি, নিজের অসুস্থতা, বাবার অসুস্থতা, সব মিলিয়ে মনে হচ্ছিল যদি হাঁফ ছেড়ে কোথাও গিয়ে বাঁচতে পারতাম।

তখনই ইন্দ্রনীল দা’র কাজটির প্রস্তাব আসে। ওনার ‘ভালোবাসার শহর’ দেখেছিলাম, যেখানে জয়া আপা কাজ করেছেন। তো স্বাভাবিকভাবেই তার সঙ্গে কাজের ইচ্ছে ছিল। ছবিটা দেখতে দেখতেই মনে হয়েছিল, আহারে আমি যদি ওনার সঙ্গে কাজ করতে পারতাম! আরেকটা বিষয়, আমি তো খুব কাজ করি না, যেহেতু এটা বাংলাদেশ ও ভারত দুই দেশের সমন্বিত কাজ; সেক্ষেত্রে এটা একটা সুযোগ।” তবে ‘মায়ার জঞ্জাল’-এ অপির যুক্ত হওয়ার পেছনে প্রধান কারণ টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

অভিনেত্রীর স্পষ্ট কথা, “প্রধান আকর্ষণ তো ঋত্বিক। যেহেতু রেগুলার কাজ করি না, আবার কবে কখন ঋত্বিকের সঙ্গে একটা কাজের সুযোগ পাবো! সেই সঙ্গে গল্পটা খুব সুন্দর। তাই সোমা নয়, গল্পটাই আমাকে মুগ্ধ করেছে। এসব বিষয়ের যোগসূত্রেই ‘মায়ার জঞ্জাল’ করা।”

স্বল্প কাজের অভিযোগ নিয়েও ব্যাখ্যা দিলেন অপি করিম। অভিনয় তার কাছে ভালোবাসার কাজ। এরপরও কেন তাকে পর্দায় নিয়মিত পাওয়া যায় না? তার জবাব, ‘ভালোবাসার কাজগুলোর মধ্যেও আমি প্রাধান্যের বিষয়টা বজায় রেখেছি। প্রথমে আমার পরিবার, এরপর পড়াশোনা, চাকরি; এর ফাঁকে যদি ভালো গল্প-চিত্রনাট্য পাই, সময়-সুযোগ হয়, তখনই আমি কাজ করি। যেটা আমি নিয়মিত করেছি, সেটা মঞ্চ। কারণ, সেখানে সন্ধ্যার পরে সময় দিতে হয়। সেটা রিহার্সাল বা শুটিং যা-ই হোক। এর বাইরে আসলে কোনও উত্তর আমার কাছে নেই।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত