আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আপাতত শাকিব খানের সাথে কাজ করবে না বলে জানিয়েছে পূজা

আপাতত শাকিব খানের সাথে কাজ করবে না বলে জানিয়েছে পূজা

ছবি: এলএবাংলাটাইমস

খবরটি ‘গলুই’ পরবর্তী সময়ের। যখন বাতাসে বইছিল শাকিব-পূজাকে নিয়ে প্রেমের গুঞ্জন। সেই আবছা গুঞ্জনটিকে আলোতে নিয়ে এলেন শাকিব খান নিজেই।

তার আবেদনে ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘মায়া’ ছবিটি। গত বছর অক্টোবরের খবর, ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আর তাতে শাকিব খানের নায়িকা হবেন পূজা চেরী। তখনই বলেছিলেন পরিচালক, এ দুজনকে নিয়ে মাঠে নামবেন চলতি বছরের মার্চে।

সেই মার্চে পৌঁছানোর দুদিন আগেই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন পূজা! তারও আগে গত সপ্তাহে আভাস দিলেন প্রযোজক আবদুল আজিজের ঘরে ফিরে। তখনই সবাই বলছিলেন, শাকিব খানের ‘মায়া’ হারাচ্ছেন পূজা।তবে তেমন ঘোষণা নায়ক-প্রযোজক শাকিব খান দেওয়ার সুযোগ পেলেন না। তার আগেই রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূজা চেরী বেশ স্পষ্ট। বললেন, ‘আমি ‘মায়া’ সিনেমাটি করছি না।

এটুকুতেই থামেননি সম্প্রতি প্রযোজক আবদুল আজিজের কবিতার বই কেনার জন্য বইমেলায় ছুটে যাওয়া এই নায়িকা। বললেন, 'বেশ কিছু অনলাইনে দেখছি ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, এই সিনেমা নিয়ে আমার সাথে কোনও প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু, আমি সিনেমাটি করছি না'।

এটাও জানালেন, তার কাছে নায়ক বা সহশিল্পী গুরুত্বপূর্ণ নন। গল্পটাই নাকি আসল! ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।’

সেটা না-ও হতে পারে। কারণ, গল্প পছন্দ-অপছন্দের একটি ফাঁক তো রয়েই গেলো।

বলা দরকার, আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ ছবির সূত্র ধরে জাজ থেকে পূজার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে যান পুরোনো ঘরে।

এলএবাংলাটাইমস/জেডএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত