আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার বলিউডের রিমেক নিয়ে মুখ খুললেন কাজল

এবার বলিউডের রিমেক নিয়ে মুখ খুললেন কাজল

বলিউডে রিমেকের প্রচলন বহুদিনের। ইদানীং রিমেকের দিকে আরও বেশি ঝুঁকেছে বলিউড। সম্প্রতি একাধিক দক্ষিণী ছবির রিমেকে অভিনয় করেছেন অক্ষয় কুমারের মতো তারকা থেকে শুরু করে কার্তিক আরিয়ানের মতো নতুন প্রজন্মের অভিনেতাও। এবার সেই রিমেক সংস্কৃতি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কাজল।

কাজল বলেন, সিনেমার আসল জাদু তার সঙ্গে জড়িয়ে থাকা আবেগে। সেই আবেগের রিমেক করা সম্ভব নয়। কাজলের মতে, ওই জাদু একবারই তৈরি করা যায়। বারবার তৈরি করতে গেলে সেই বিশেষত্বটাই হারিয়ে যায়।

শুধু ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নয়, ‘কাভি খুশি কাভি গাম’ ছবির রিমেকেও নারাজ কাজল। ২০০১ সালে মুক্তি পায় করন জোহর পরিচালিত এই ছবি। পরিবার ও ভালোবাসার টানাপোড়েনের এই ছবি মন জয় করেছিল বৃদ্ধ-যুবক সবার। আধুনিকতার মোড়কে সেই ছবি পরিবেশন করলে কেমন হয়? কাজলের দাবি, যত ভালো অভিনেতাই অভিনয় করুন না কেন, সেই উচ্চতায় পৌঁছতে না পারলে দর্শক বরং হতাশই হবেন। রিমেক নিয়ে এর আগেও একাধিকবার আপত্তি জানিয়েছেন কাজল। মূল ছবির পর্যায়ে কখনই পৌঁছতে পারবে না রিমেক, বিশ্বাস অভিনেত্রীর।

নব্বইয়ের দশকের একাধিক জনপ্রিয় ছবির নায়িকা কাজল। তার মধ্যে অন্যতম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিতে ‘সিমরান’ চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। বলিউডে একা হাতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল এ ছবি। এই ছবির হাত ধরেই বলিউড পেয়েছিল আগামীর ‘রোমান্টিক হিরো’ শাহরুখ খানকে। আদিত্য চোপড়া পরিচালিত ‘ডিডিএলজে’ সেই দিক থেকে যুগান্তকারী এক ছবি। প্রায় ২৮ বছর পর আজও সেই ছবির আবেদন অমলিন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত