আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নওয়াজুদ্দিনকে নিয়ে তার ভাইয়ের বিস্ফোরক মন্তব্য

নওয়াজুদ্দিনকে নিয়ে তার ভাইয়ের বিস্ফোরক মন্তব্য

বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে তার আইনি লড়াই চলছে। নানা অভিযোগে বিতর্কিত হচ্ছেন অভিনেতা। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই আপন ভাই শামস নবাব সিদ্দিকি।

শামসের দাবি, অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে বদলে গেছেন নওয়াজুদ্দিন। সবাই তাকে যেমনটা দেখেন, ব্যক্তি হিসেবে তিনি তেমনটা নন।

এক সাক্ষাৎকারে শামস বলেন, ‘আমার মনে হয় না, কেউ তার চেয়ে ভালো অভিনেতা। তিনি আমাদের খেয়াল রাখেন। কিন্তু তিনি কোনও ভাইয়ের ক্যারিয়ার প্রতিষ্ঠা করেননি। তিনি আমাদের জন্য সম্পত্তি কিনেছেন, কিন্তু তিনি আসলে তেমন নন, যেমনটা সবাই দেখেন। তিনি একজন জটিল মানুষ। তিনি মানুষকে ছুঁড়ে ফেলেন, আলিয়া এবং আমি সেরকম উদাহরণ।’

শামস জানান, নওয়াজুদ্দিন ও আলিয়ার বিয়ের আগে তারা তিনজনই বন্ধুর মতো ছিলেন। তাই একে-অপরের ভালো-মন্দ সব জানতেন। কিন্তু পরবর্তীতে বদলে যান নওয়াজ। শামসের ভাষ্য, ‘২০১০ সালের দিকে হবে হয়ত, যখনই তিনি অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়া শুরু করেন, তখনই তার মধ্যে পরিবর্তন চলে আসে।’ নওয়াজ ও আলিয়ার মধ্যে বিভিন্ন সমস্যা ছিলো। তবে নারী হিসেবে আলিয়া অনেক কিছুই সহ্য করেছেন বলে জানান শামস।

বলা প্রয়োজন, শামস নবাব সিদ্দিকি একজন নির্মাতা। তিনি নওয়াজুদ্দিনকে নিয়ে ‘বোলে চুড়িয়া’ নামে একটি ছবি বানিয়েছেন। এছাড়া ‘মিনিস্টার কাম টুমরো’ নামের একটি ছবিও তার ঝুলিতে রয়েছে।

‘বোলে চুড়িয়া’তে কাজের ঘটনা জানিয়ে শামস বলেন, “সত্যি কথা বলতে ‘বোলে চুড়িয়া’ ছবিতে নওয়াজকে নিতে চাইনি। প্রযোজক আমায় চাপ দেন। তবে ছবিটির শুটিং শেষে যখন সম্পাদনার কাজ চলছে, প্যাচওয়ার্কের জন্য কিছু শুটের দরকার, তখন নওয়াজ হঠাৎ বলেন, তিনি ঠিকঠাক টাকা পাননি, তাই আর কাজ করবেন না। মাঝপথে ছবি ছেড়ে চলে গিয়েছিলেন। এমনকি পরে ছবির প্রচারেও অংশ নেননি। আমি তাকে অনেক কিছুই দিয়েছি, পরিবর্তে কিছুই পাইনি।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত