আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শিল্পপতি ও তারকাদের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

শিল্পপতি ও তারকাদের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

গতকাল মঙ্গলবার একটা ফোন রীতিমতো রাতের ঘুম উড়িয়ে দিয়েছে নাগপুর আর মুম্বাইয়ের পুলিশ-প্রশাসনের। আর হবে না-ই বা কেন, অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি, আর ধর্মেন্দ্রর মতো শিল্পপতি ও তারকাদের বাসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এর পাশাপাশি মুম্বাই শহরজুড়ে সন্ত্রাসী হামলার কথাও বলে হয়েছে।

গতকাল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নাগপুর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। সেই ব্যক্তি দুই বলিউড তারকা অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র আর শিল্পপতি মুকেশ আম্বানির বাসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এখানেই শেষ নয়। অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তির দাবি, মুম্বাইয়ে আতঙ্কবাদী হামলার জন্য ২৫ জনের অস্ত্রধারী দল এই শহরের সংশ্লিষ্ট এলাকায় ইতিমধ্যে পৌঁছে গেছে।

ব্যক্তিটি আরও দাবি করেন যে ১০ মিনিটের মধ্যে মুম্বাইয়ের কুরলা শহরে বড়সড় বিস্ফোরণ হবে। এ ছাড়া জেজে হাসপাতাল, নল বাজার, ভিন্ডি বাজার এলাকায় বোমা বিস্ফোরণ হবে। এই কথা বলে ব্যক্তিটি ফোনের লাইন কেটে দেন। ব্যাস, তারপরই নাগপুর পুলিশ কন্ট্রোল রুমে রীতিমতো হইচই পড়ে যায়। তারা এই খবর তৎক্ষণাৎ মুম্বাই পুলিশকে জানায়। মুম্বাই পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে। তারা এই তিন বিশেষ তারকার বাসার বাইরে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছে।

তাঁদের বাসার বাইরে সন্দেহভাজন কাউকে দেখলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আম্বানি, বিগ বি, আর ধর্মেন্দ্রর বাংলোর বাইরে তল্লাশি চালানো হয়েছে। এই দুই বলিউড তারকা জুহু এলাকায় থাকেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন আসার পর মুম্বাই পুলিশ এখন জোর তদন্তে নেমেছে। ইতিমধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ঘটনাস্থলগুলোতে পাঠিয়ে তল্লাশি শুরু করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে পুলিশ অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিটিকে খুঁজে বের করতে ব্যস্ত। এখনো পর্যন্ত তাঁর ব্যাপারে কিছু জানা যায়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত