আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হলিউডে নতুন উপাধি পেলেন রামচরণ

হলিউডে নতুন উপাধি পেলেন রামচরণ

যুক্তরাষ্ট্রে রীতিমতো ঝড় তুলেছে ‘আরআরআর’। ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’ জয় করে অস্কারের মঞ্চেও মনোনয়ন অর্জন করেছে সিনেমাটির গান ‘নাটু নাটু’। অস্কারের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। ইতোমধ্যেই হলিউডে পৌঁছে গেছেন রামচরণ। সেখানে একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। আপাতত সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। এর মাঝেই এক অনুষ্ঠানে গিয়ে নতুন উপাধিতে ভূষিত হলেন অভিনেতা।

‘আরআরআর’ তারকাকে ‘ভারতের ব্র্যাড পিট’ বলে অভিহিত করলেন সেই অনুষ্ঠানের সঞ্চালক। সঞ্চালকের দেওয়া নাম শুনে অভিভূত রামচরণ নিজেও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। ‘গুড মর্নিং আমেরিকা’র পরে কেটিএলএ এন্টারটে এন্টারটেনমেন্টের নমেন্টের মর্নিং শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাম চরণ। ‘আরআরআর’ তারকাকে সেই শোয়ে স্বাগত জানানোর সময় ‘ভারতের ব্র্যাড পিট’ বলে অভিহিত করেন সঞ্চালক।

স্বাভাবিকভাবেই, সম্বোধন শুনে আপ্লুত রাম চরণ। সঞ্চালক তাকে প্রশ্ন করেন, ‘এ উপাধি পেয়ে খুশি হয়েছেন তো?’ হাসিমুখে অভিনেতার উত্তর, ‘এই সম্বোধন শুনে কে না খুশি হবে!’ ১৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কার অনুষ্ঠান। সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে পারফরম করতে চলেছেন দুই শিল্পী রাহুল সিপলিগঞ্জ ও কালাভৈরব।

এদিকে মঞ্চে গানের তালে কি পা মেলাতে দেখা যাবে রামচরণকে? কৌতূহলী অনুরাগীরা। রামচরণ জানিয়েছেন, যে কোনো মঞ্চেই ‘নাটু নাটু’ গানে পারফরম করতে প্রস্তুত তারা। অস্কারের মঞ্চে যদি অনুরোধ আসে এবং সুযোগ থাকে, তা হলে দর্শকের জন্য গানের তালে পা মেলাতে আপত্তি নেই তাদের। তিনি বলেন, ‘আমি তো শুধু অতিথি হিসাবে অস্কারে যেতে চেয়েছিলাম, এখন একজন মনোনীত শিল্পী হিসাবে যাচ্ছি। এটিই আমার কাছে সবচেয়ে বড় পাওনা।’

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত