আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

বুঝতেই পারিনি চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি: মাহি

বুঝতেই পারিনি চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি: মাহি

‘খ্যাতির মোহ কখনও আমাকে পেয়ে বসেনি। সিনেমা কিংবা টিভি পর্দায় প্রতিদিন নিজেকে দেখা যাবে– এমন বাসনাও ছিল না। যে জন্য কাজের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিইনি। সেই কাজটি করতে চেয়েছি, যেটা নিজের ভালো লাগবে। এমন গল্প ও চরিত্র চেয়েছি, যা দর্শকের মনে আঁচড় কাটবে।

অভিনয় নিয়ে এমন কথাই বললেন অভিনেত্রী সামিরা খান মাহি। ছোট পর্দায় ‘হাঙর’, ‘এমন যদি হতো’, ‘একদিন চাকুরী হবে’, ‘ইমোশনাল ম্যান’, ‘প্রেমিকার বয়ফ্রেন্ড’, ‘সকাল বিকাল রাত্রি’, ‘লুঙ্গিবাজ’, ‘রাখাল বালিকা’, ‘গার্লস স্কোয়াড’সহ বেশ কিছু কাজ দিয়ে যিনি দর্শক প্রশংসা পেয়েছেন, তাঁর মুখে এমন কথা শুনে অবাক হওয়ার কিছু নেই। এবার নাটক-টেলিছবি অভিনয়ের পর ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তাঁর। ‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন মাহি। এই সিরিজে তাঁর বিপরীতে রয়েছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী।

এতে ভীষণ উচ্ছ্বাসিত তিনি। মাহি বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ তিনি তো অনেক বড় মাপের অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি সহযোগিতাপরায়ণ, আমি বুঝতেই পারিনি যে আমি তাঁর সঙ্গে অভিনয় করছি। এ ছাড়া অন্যান্য সহশিল্পী যাঁদের পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিলেন। ভালো একটা টিম ছিল। সব মিলিয়ে নির্মাণও ছিল দুর্দান্ত । এখন অপেক্ষা করছি দর্শকের সঙ্গে কাজটি দেখার।’ ৬ পর্বের সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস।

ওটিটির কারণ অভিনয়শিল্পীরা টিভি-নাটক অনেকটাই কমিয়ে দিয়েছেন। অনেকে সরাসরি অনাগ্রহও প্রকাশ করছেন। আপনিও কি সেই পথে হাঁটবেন। মাহির উত্তর– ‘যাঁরা নাটক ছেড়ে ওটিটিতে অভিনয় করছেন, এটা তাঁদের একান্তই ব্যক্তিগত বিষয়। আমার কাছে মাধ্যম কোনো বড় বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব। তাই বলে টিভি নাটক বাদ দিতে হবে এটা মনে করি না। টিভি নাটকেও কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে। আমাদের অনেক নাটক দেখে কলকাতার দর্শক প্রশংসা করছেন। একটু খেয়াল করে দেখবেন, দিনশেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন।’ নাটক, ওটিটির মাধ্যমের কাজ নিয়ে অনেক কথা হলো।

সিনেমা নিয়ে মাহির ভাবনা কী? ‘আমি র‍্যাম্প দিয়ে মিডিয়ার কাজ শুরু করি। এরপর নাটক ও টেলিছবিতে প্রচুর কাজ করেছি। সিনেমায় অভিনয়ে ইচ্ছা যে জাগেনি তা কিন্তু নয়। সে রকম গল্প-চরিত্র পেলে যে কোনো সময় অবশ্যই সিনেমায় অভিনয়ের ঘোষণা দেব’– বললেন মাহি। আরটিভির আয়োজনে ‘মডেল সার্চ’-এ নাম লিখিয়ে হয়ে যান প্রথম রানারআপ। সেটা ২০১৪ সালের কথা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকেই ঝরে পড়লেন। কিন্তু মাহি মিডিয়ায় আটঘাট বেঁধে নামলেন।

এখন মডেলিং, অভিনয়– সবখানেই সরব তিনি। সিলেটে জন্ম নেওয়া মাহির শৈশব ছিল দুষ্টুমিতে ভরা। এই সুহাসিনীর অভিনয় নিয়ে তাঁর স্বপ্নও অনেক। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে তৈরি করতে চান। আরও অনেক ভালো কাজ উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে দর্শকদের। সে লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত