আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হিন্দি সিনেমার সব রেকর্ড ভেঙে দিলো ‘পাঠান’

হিন্দি সিনেমার সব রেকর্ড ভেঙে দিলো ‘পাঠান’

একের পর এক রেকর্ড ভেঙে বলিউড ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব নিজের করে নিয়েছে শাহরুখের ‘পাঠান’। তবে সংশয় ছিল একটি রেকর্ড নিয়ে। তা হলো হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়; যেটা দখল করে ছিল দক্ষিণী সিনেমা ‘বাহুবলী ২’। হিন্দিতে ৫১০ কোটি ৯৯ লাখ রুপি আয় করে এতদিন এটি ছিল শীর্ষে।

তবে শুক্রবার (৩ মার্চ) মুক্তির ৩৮ দিন পেরিয়ে সেই রেকর্ডও ভেঙে দিলো ‘পাঠান’। ফলে এটিই এখন ভারতের ইতিহাসে হিন্দি ভাষায় সবচেয়ে বেশি আয় করা ছবি। বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক ও সিনে সমালোচক তরন আদর্শ।
তিনি জানান, বৃহস্পতিবার (২ মার্চ) পর্যন্ত ‘পাঠান’র আয় ছিল ৫১০ কোটি ৫৫ লাখ রুপি। শুক্রবার সেটা ৫১১ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে আয়ের নির্দিষ্ট অঙ্ক জানা যাবে শনিবার (৪ মার্চ) নাগাদ।

তরন আদর্শ হিন্দি ভাষায় সর্বোচ্চ আয়কারী চারটি ছবির তালিকা শেয়ার করেছেন। সেখানে সবার ওপরে এখন ‘পাঠান’। এরপরে যথাক্রমে রয়েছে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ও ‘দঙ্গল’। এদিকে ‘পাঠান’র নির্মাতা সিদ্ধার্থ আনন্দও বিষয়টি নিয়ে টুইট করেছেন। তিনি বলেছেন, “বাহুবলী-২’র হিন্দি ভার্সনের আয়কে ছাড়িয়ে গেলাম। আমার জন্য এটা গৌরবের মুহূর্ত। আরও একবার ধন্যবাদ সব দর্শককে, যারা ‘পাঠান’কে উৎসাহ দিয়েছেন।”

চার বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তনের এই সিনেমা আন্তর্জাতিক বাজারেও চুটিয়ে ব্যবসা করছে। ইতোমধ্যে এর বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ১ হাজার ২৬ কোটি রুপি। উল্লেখ্য, যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্স সিরিজের ছবি ‘পাঠান’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। এছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। অতিথি চরিত্রে চমক দেখিয়েছেন সালমান খান। ছবিটির বাজেট ২৪০ কোটি রুপি।

সূত্র: ইন্ডিয়া টিভি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত