আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

মার্চে বিয়ের গুঞ্জন, হৃতিকের প্রেমের খবরই জানেন না বাবা

মার্চে বিয়ের গুঞ্জন, হৃতিকের প্রেমের খবরই জানেন না বাবা

বলিউড তারকা হৃত্বিক রোশান এখন প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। সেই খবর এখন সবারই জানা। তবে এবার খবর এলো, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি!

সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে যে, হৃত্বিক ও সাবা দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা সেই টুইট এখন ভাইরাল। যদিও হৃত্বিক কিংবা সাবা কেউই সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়ে এখনও কিছু বলেননি। তবে চুপ থাকেননি হৃতিকের বাবা রাকেশ রোশন। তিনি তো হৃতিকের প্রেমই অস্বীকার করে বসলেন।

বলিউড ভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে রাকেশ রোশন জানান, তিনি হৃতিকের প্রেমের বিষয়ে কিছুই শোনেননি! রাকেশ বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কিছু শুনিনি।” তবে হৃতিকের ঘনিষ্ঠ আরেকটি সূত্র থেকে শোনা গেছে আরেক গল্প!

সেই সূত্র মিডিয়ার প্রতি একরকম বিরক্তি প্রকাশ করে জানায়, “মিডিয়া কেন তাদের (হৃতিক এবং সাবা) তাদের সম্পর্ক বাড়াতে সুযোগ দিচ্ছে না? এখনো বন্ধুত্বই হয়নি আর বিয়ের গল্প শুরু! তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছে। তাদের কাছে আসতে দিন। ঋত্বিক প্রেমে পড়া কোনো কিশোর নন। তার কাঁধে দায়িত্ব আছে। তার বাচ্চারাও এই বিষয়ে জড়িত। তাদের ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়া খুবই দায়িত্বজ্ঞানহীন।”

সাম্প্রতিক সময়ে খুব জোরেশোরেই শোনা যাচ্ছে হৃতিক-সাবার বিয়ের খবর। নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুজন, এমন গুঞ্জনেই ভারী হয়ে আছে বলিউড। তবে রাকেশ রোশন যেন সব গুঞ্জনে পানি ঢেলে দিলেন! তাই প্রিয় তারকার বিয়ের সংবাদ পেতে হৃতিক ভক্তদের অপেক্ষা আরো দীর্ঘতম হতে যাচ্ছে।

হৃতিককে সামনে দেখা যাবে ‘ফাইটার’ চলচ্চিত্রে। এতে তার সাথে আরো থাকছেন দীপিকা পাড়ুকোন। এরপর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ‘ওয়ার ২’তেও দেখা যাবে তারকাকে। হাতে রয়েছে ‘কৃশ ৪’এর মতো চলচ্চিত্র।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত