আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিথ্যে নয়, সত্যি-মিথিলার পর্দায় ফেরা

মিথ্যে নয়, সত্যি-মিথিলার পর্দায় ফেরা

মনে হচ্ছিল খানিকটা দম নিচ্ছিলেন ‘মন্টু পাইলট’ দ্বিতীয় সিজনের বহ্নি। অভিনেত্রী মূলত দুই বাংলার হাফ ডজন সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও টলিউড যাত্রায় এখনও পর্যন্ত রেফারেন্স দেয়ার মতো উদাহরণ ঐ একটাই। যেখানে কাজ করে তিনি ঢাকার মিথিলা কিংবা কলকাতার বৌদি থেকে দর্শকদের কাছে বহ্নি বা পরী হয়ে উঠেছেন। পাল্লা দিয়ে অভিনয় করেছেন সৌরভ দাস কিংবা দুর্বার মন্টুর সঙ্গে।

এরপর দুই বাংলা টানা বেশ ক’টি কাজ করেছেন। তবে সেসব এখনও পর্দায় ওঠেনি। তাই অভিনেত্রীর টিআরপিতে খানিক টান পড়ে আছে। সেটিকে সামাল দিতে টলিউড থেকে ভেসে এলো বিশেষ বার্তা। যে বার্তার প্রধান নায়ক রাফিয়াত রশিদ মিথিলা।তাকে ঘিরেই নির্মিত হলো আস্ত একটা সিনেমা। নাম ‘মেঘলা’। নির্মাণ করেছেন অর্ণব মিদ্দা। শুটিং শেষে মুক্তির সময়ও চূড়ান্ত, মে মাসের শেষ সপ্তাহ।

ছবিটির প্রধান চরিত্র মিথিলার। ঠিক তিনি যেমনটি চেয়েছিলেন অভিনয়ের দ্বিতীয় জীবনে পা ফেলে; নারী মুক্তির গল্পে। সেই মাপে কাজও করেছেন। যদিও সেগুলোতে প্রধান চরিত্রগুলোর একটি ছিলেন, প্রধান নয়। এবার সেই লক্ষ্য অর্জন হতে চলেছে অভিনেত্রীর। একেবারে তাকে ঘিরেই পুরোটা গল্প, চরিত্রটিও তার প্রত্যাশার মাপ ছুঁয়েছে। মনে মনে তিনি যে চরিত্রটিকে খুঁজছিলেন পর্দার জন্য, সেই সত্যি-মিথিলা এবার পর্দায় উঠছে মেঘলার বেশে। কারণ, ব্যক্তিজীবনেও অভিনেত্রী এমনই এক যোদ্ধা।

মিথিলা ছাড়াও কলকাতা থেকে সিনেমার খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা-রচয়িতা অর্ণব মিদ্দা। তিনি বলেন, ‘ছবির গল্পটা লেখার শুরু থেকেই মিথিলাকে ভেবে এগিয়েছি। কারণ ওর মুখের যে সারল্য সেটি যেমন আমার দরকার ছিলো, তার ভেতরের ক্রোধটাকেও আমি কাজে লাগাতে চেয়েছি। শেষ পর্যন্ত সেটাই করতে পরেছি ভেবে পুলকবোধ হচ্ছে। এখানে অন্য মিথিলাকে পাবে দর্শকরা। কথা দিলাম।’ ‘মেঘলা’ সিনেমার বুননটি এমন, অনাথ আশ্রমে বড় হয় মেঘলা। এরপর বিয়ে হয় চিকিৎসক আবিরের সঙ্গে। মেঘলার গর্ভে তাদের প্রথম সন্তান আসে। সেই অবস্থায় দুজনে পাহাড়ে বেড়াতে যায়। সেখানে আবিরকে হারিয়ে ফেলে মেঘলা। ফিরে আসে শহরে। এরপর শুরু হয় মেঘলার নতুন জীবনযুদ্ধ। পেটে সন্তান নিয়ে খুঁজতে থাকে স্বামী আবিরকে।

কলকাতা থেকে মাত্রই ঢাকায় ফিরেছেন মিথিলা। ‘মেঘলা’ প্রসঙ্গে মিথিলা বললেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় (ব্র্যাক) কাজ করার সুবাদে আমি পৃথিবীর বিভিন্ন দেশের, জনগোষ্ঠীর নারীদের সাথে খুব কাছ থেকে কাজ করেছি। তাই সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সাথে তাদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত। মেঘলা তেমনই এক লড়াকু মেয়ের গল্প। এক সাধারণ মেয়ে কিভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা। আর এরকম একটি সিনেমা শুধুমাত্র বিনোদন নয়, আমাদের সমাজের প্রতি চলচ্চিত্রের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে তার প্রতিফলন। মেঘলা একটি চ্যালেঞ্জিং চরিত্র যে কোনও অভিনেত্রীর জন্যে। আমি অত্যন্ত ভাগ্যবান যে, এরকম একটি চরিত্র বা গল্পের অংশীদার হতে পেরেছি।’

মিথিলা আপাতত ‘মেঘলা’ মুগ্ধতায় ভাসছে। কারণ সিনেমায় নামার পর এবারই সম্ভবত প্রথম, শতভাগ নিজের পছন্দসই চরিত্র পেয়েছেন। যেখানে তিনি নিজেকে তুলতে পেরেছেন, যেমনটা তিনি ভেতরে ধারণ করেন। তবে আশাবাদ রয়েছে দুই বাংলায় মুক্তির মিছিলে থাকা ছবি ও সিরিজগুলো নিয়েও।

এরমধ্যে অরুণ চৌধুরীর নির্মাণে ‘জলে জ্বলে তারা’ জমা রয়েছে সেন্সর বোর্ডে। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’র ডাবিং শেষ। রাজর্ষি দে’র নির্মাণে ‘মায়া’ মুক্তির সম্ভাবনা এপ্রিলে। অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ঘুরছে আন্তর্জাতিক উৎসবগুলোতে। লুবনা শারমিনের ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর শুটিং শেষ মাত্রই। ছবিগুলো বছরজুড়ে ধারাবাহিকভাবে মুক্তির কথা রয়েছে দুই বাংলায়। তবে এই সিনেমাগুলো ছাপিয়ে ‘মেঘলা’র পর মিথিলার আগ্রহ ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নিয়ে। মিথিলা ভাবছেন, এই সিরিজটি ওটিটিতে মুক্তি পেলে তাকে নতুন করে কদর করতে চাইবেন অনেকেই।

মিথিলা বলেন, ‘সিরিজটি ঈদে মুক্তি পাবে চরকিতে। এটিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটি একেবারেই আলাদা কিছু। এটা বলার জন্য বলা না। সিরিয়াসলি আই মিন ইট।’ পর্দার বাইরে আজকাল মিথিলা প্রশংসিত হচ্ছেন পডকাস্টেও। রেডিও মিরচির ‘মৌমাছির শোক’-এ রোকসানা চরিত্রে কণ্ঠাভিনয় করে প্রশংসিত হচ্ছেন শ্রোতাদের কাছ থেকে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত