আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘বাংলাদেশে অবহেলিত, দীঘি বলিউডে হলে করণ জোহরের ছবি করত’

‘বাংলাদেশে অবহেলিত, দীঘি বলিউডে হলে করণ জোহরের ছবি করত’

বাংলাদেশে জন্ম নেওয়ায় পিছিয়ে আছেন অভিনেত্রী দীঘি। তবে ভারতে জন্ম নিলে বা বলিউডের স্টারকিড হলে করণ জোহরের মত নির্মাতার ছবিতে কাজ করতেন বলে মন্তব্য করেছেন দেশের টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন। যিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগতা থেকে শোবিজে এসেছেন। সম্প্রতি শেষ হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের অন্তরা চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন ।

দীঘিকে নিয়ে এই অভিনেত্রীর মন্তব্য‘প্রার্থনা ফারদিন দীঘি হয়তো বলিউডে জন্ম নিলে স্টারকিড হিসেবে করণ জোহরের অনেক সিনেমায় কাজ করতেন। কিন্তু বাংলাদেশে জন্ম হওয়ার জন্য সে অনেক কিছুতেই পিছিয়ে আছে’। (সোমবার ) রাত ৯টা ২০ মিনিটের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারিয়া। সেখানে ফারিয়া বলেন,‘আমরা হয়তো অনেকেই জানি না দীঘির মা-বাবা দু’জনই সিনেমার তারকা। তার মা (অভিনেত্রী দোয়েল) এক সময় সিনেমার নায়িকা ছিলেন। কিন্তু তিনি এখন নেই (মৃত্যু হয়েছে তার)। একজন মা যে একটা মেয়ের বেড়ে উঠায় কতটা প্রয়োজনীয় সেটা আমরা সবাই জানি। বাবারাও করেন কিন্তু মায়ের মতো দিক-নির্দেশনা কেউ করতে পারেন না। মা তো মা-ই।’

ফারিয়া বলেন, ‘সঠিক দিক-নির্দেশনার অভাবে দীঘি নিজেই যা পেরেছে, যতটুকু পেরেছে করেছে বা করে। তার ময়না পাখির বিজ্ঞাপনচিত্রটি সেরা। সে কোনো ব্যাকআপ ছাড়া নিজেই নিজেকে তৈরি করেছে। হয়তো অনেক কিছুই না বুঝে করেছে, যেটা আমাদের বা আপনাদের ভালো লাগেনি।’ অভিনয় ছাড়াও টিকটকে নিয়মিত ভিডিও প্রকাশ করেন দীঘি। প্রায়ই এটা নিয়ে প্রশ্নের মুখে পড়েন। এ নিয়ে দীঘির পক্ষে ফারিয়া বলেন ‘এখন টিকটক করে অনেকেই ফেম পাচ্ছে বা লাইমলাইটে আসছে। এ কারণে সেটাই বেছে নিয়েছে দীঘি। একটা সিনেমায়ও হয়তো কাজ করেছে। সেটার গল্প ও নির্মাণ সম্ভবত ভালো ছিল না। আমার ধারণা ভালো পরিচালক দীঘিকে সুযোগ দিলে সে ভালো করবে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত