আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অভিনেতা-নির্মাতা সতীশ কৌশিক মারা গেছেন

অভিনেতা-নির্মাতা সতীশ কৌশিক মারা গেছেন

বলিউডের নন্দিত অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক মারা গেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেশ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৬৬ বছর। বরেণ্য এই শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সিনেমা অঙ্গনে।

অভিনেতার পরিবার থেকে জানানো হয়েছে, তিনি সকালে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় তার হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছিলো। কিন্তু চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই। সতীশ কৌশিকের প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছেন আরেক নন্দিত অভিনেতা অনুপম খের। তারা দীর্ঘ ৪৫ বছর ধরে বন্ধু ছিলেন। অনুপম টুইটারে বলেছেন, ‘সতীশকে ছাড়া জীবনটা কখনও আগের মতো থাকবে না।’

নির্মাতা সুভাষ ঘাই বলেছেন, ‘সতীশ কৌশিক এমন একজন মানুষ ছিলেন, যিনি সবসময় হাসিখুশি থাকতেন। এমনকি খুব বাজে পরিস্থিতি বা সংকটেও অন্যদের পাশে থেকেছেন।’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘ভারতীয় সিনেমায় তার অবদান, শৈল্পিক সৃষ্টি ও পরিবেশনাগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’ উল্লেখ্য, ১৯৫৬ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের মহেন্দ্রগড়ে জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। ২৩ বছর বয়সে তিনি অভিনয় ও নির্মাণের স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলেন। দীর্ঘদিন সংগ্রামের পর প্রথম আলোচনায় আসেন ১৯৮৭ সালের ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে।

এরপর দীর্ঘ ক্যারিয়ারে কমেডি ও অন্যান্য চরিত্রে নিজেকে সাবলীলভাবে তুলে ধরেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘মাসুম’, ‘সাগর’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’, ‘হাম কিসি সে কাম নাহি’, ‘গড তুসি গ্রেট হো’, ‘ডাবল ধামাল’, ‘উড়তা পাঞ্জাব’, ‘নামাস্তে ইংল্যান্ড’, ‘ভারত’, ‘শর্মাজি নামকিন’ ইত্যাদি।

নির্মাতা হিসেবে বেশ কয়েকটি দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন সতীশ কৌশিক। তার পরিচালিত ‘তেরে নাম’ সিনেমাটি এখনও দর্শকের হৃদয়ে জায়গা করে আছে। যেটাতে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছিলেন সালমান খান। এছাড়া ‘তেরে সাং’, ‘কার্জ’, ‘শাদি সে পেহলে’, ‘কিউ কি’, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’ ইত্যাদি ছবি পরিচালনা করেছেন তিনি।

সূত্র: বিবিসি

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত