আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জায়েদ খানের বিয়ে না খেয়ে যুক্তরাষ্ট্রে যাবেন না নায়িকা নূতন

জায়েদ খানের বিয়ে না খেয়ে যুক্তরাষ্ট্রে যাবেন না নায়িকা নূতন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তার বিয়ে নিয়ে চিন্তার শেষ নেই অনুরাগীদের। তবে জায়েদ খান এ মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছেন না। জীবনটা উপভোগ করতে চান তিনি। সম্প্রতি রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান তিনি।

সেদিন বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটি আমার এখনো হয়নি। সংসার করলে মন দিয়েই করতে চাই। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর ওপর। এ নিয়ে কোনো প্রস্তুতি নেই।’ তিনি বলেন, ‘যতদিন সংসার না করছি আমি ইয়াং। ব্যাচেলর থাকলে সংসার সামলাতে হয়। তাই নিজেকে ফ্যাশন সচেতনভাবে তুলে ধরি। তা ছাড়া সংসার করার জন্য মানসিক প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিটা আমার আসলে হয়নি। কবে মানসিকভাবে প্রস্তুত হবে সেটি সময় বলে দেবে।’ বিয়ের বিষয়ে জায়েদ খানকে তার জুনিয়র, সমবয়সি ও সিনিয়র সহকর্মীরাও প্রায়ই প্রশ্ন করে থাকেন।

শুক্রবার ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আল নাহিয়ান খান জয় ও আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য বায়োজিদের বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শুভ কামনা জানান জায়েদ খান। এই পোস্টের কমেন্টবক্সেও তার বিয়ের প্রসঙ্গ টেনে আনেন একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন। নূতন অনেকটা মজা করেই লিখেন— ‘আমি আপনার (জায়েদ খান) বিয়ে খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাইনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে বিয়ে খেয়ে তার পরে যাব।’ কমেন্টের জবাবে জায়েদ খান লিখেছেন, ‘আপু যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসুন।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত