আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবারের অস্কারে রেকর্ডের ছড়াছড়ি

এবারের অস্কারে রেকর্ডের ছড়াছড়ি

প্রথম এশিয়ান অভিনেত্রী
অস্কারের ৯৫ বছরের ইতিহাসে কোনো এশিয়ান নারী সেরা অভিনেত্রীর পুরস্কার পাননি। প্রায় আলোহীন সেই পথে আলো ফেললেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। ৪০ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবারই প্রথম অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি, এবারই ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ৬০ বছর বয়সী ইয়ো।

ইতিহাসে তৃতীয়, ৫০ বছরে প্রথম
অস্কারের ইতিহাসে তৃতীয়, গত ৫০ বছরের পরিসংখ্যানে প্রথম সিনেমা হিসেবে অভিনয়ের ৩টি শাখায় পুরস্কার পেয়েছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’; এর আগে ৩টি শাখায় পুরস্কার পেয়েছিল ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ ( ১৯৬১) ও ‘নেটওয়ার্ক’ (১৯৭৬)। এই পরিচালক জুটি ‘ড্যানিয়েলস’ নামে পরিচিত; তাঁরা সহপ্রযোজনা, সহলেখক ও সহপরিচালনায় তিনবার পুরস্কার পেয়েছেন। চীনা বংশোদ্ভূত প্রথম কোনো লেখক হিসেবে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কোয়ান।

প্রথম তামিল–তেলেগু গান, ভারতীয় তথ্যচিত্র
এবারের অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’; ভারতের তামিল–তেলেগু ভাষার গান হিসেবে এটিই প্রথম। গানটি অস্কারের মঞ্চে পরিবেশনও করেছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। সংগীত পরিচালনা করেছেন এম এম কিরাবানি।

এর আগে এ আর রাহমানের সুরে ‘স্লামডগ মিলিনিয়ার’–এর হিন্দি গান ‘জয় হো’ অস্কার পেয়েছিল; তবে সিনেমাটি ভারতের নয়, যুক্তরাজ্যের। এবার তথ্যচিত্র শাখায় দুটি মনোনয়ন পেয়েছিল ভারত থেকে; এর মধ্যে প্রথম কোনো ভারতীয় স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ পুরস্কার পেয়েছে।

আফ্রিকান–আমেরিকান প্রথম নারী
‘ব্ল্যাক পান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমার জন্য পোশাক নকশাকারের পুরস্কার পেয়েছেন রুথ ই কার্টার, একজন আফ্রিকান–আমেরিকান নারী হিসেবে একাধিকবার অস্কার পাওয়ার রেকর্ড এখন তাঁর দখলে রয়েছে। এর আগে ‘ব্ল্যাক পান্থার’-এর সিকুয়েল সিনেমার জন্যও একই শাখায় পুরস্কার পেয়েছেন।

প্রথম কানাডিয়ান অভিনেতা
‘দ্য হোয়েল’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার; তিনিই প্রথম কোনো কানাডিয়ান শিল্পী হিসেবে সেরা অভিনেতার অস্কার পেলেন। তাঁর কানাডা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ভিয়েতনামে জন্ম নেওয়া প্রথম কোনো অভিনেতা হিসেবে এবার পুরস্কার পেলেন কে হুই কোয়ান।

সূত্র: বিলবোর্ড


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত