আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নতুন করে সুখবর দিলেন শাকিব-বুবলী

নতুন করে সুখবর দিলেন শাকিব-বুবলী

ছবি: এলএবাংলাটাইমস

ব্যক্তিগত ও দাম্পত্য কলহ নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনায় চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা বুবলী। ২০১৭ সালে শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে। ওই সময় অপু এ ভাঙনের জন্য বুবলীকেই দায়ী করেন। শাকিবের জীবনে বুবলীর আগমনের কারণেই অপু এই নায়কের সঙ্গে তার গোপন বিয়ের খবর সামনে নিয়ে আসেন। তাও সন্তান সমেত। সেই ভাঙা ঘর আর জোড়া লাগেনি। ঠিক পাঁচ বছর পর বুবলীর সঙ্গেও একই আচরণ করেন শাকিব খান। তারাও গোপনে বিয়ে করেন। বুবলীর গর্ভেও জন্ম নেয় শাকিবের আরেক সন্তান। অপুর মতো বুবলীর ঘটনাও গোপন রাখেন শাকিব।

দুজনের বিচ্ছেদ-বিষাদের ঢেউয়ের মধ্যেই নতুন একটি সুখবর এলো শাকিব-বুবলীর জীবনে। তবে ব্যক্তিগত কোনো বিষয়ে নয়, তাদের অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ পেয়েছে মুক্তির অনুমতি। ২২ ডিসেম্বর ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেই সঙ্গে জুটেছে প্রশংসাও।

চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘এটা অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক ঘরানার ছবি। দেশপ্রেমের বিষয়টিও আছে। সেন্সর বোর্ডের সদস্যদের কাছে ছবিটি উপভোগ্য লেগেছে। দর্শকের কাছেও হয়ত চমৎকার লাগবে।’এ খবরে কেবল শাকিব-বুবলী নন, আনন্দিত অনুরাগীরাও। কেননা অনেক দিন ধরেই শাকিবের নতুন কোনো ছবির উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত