আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জাহ্নবীর স্বপ্নপূরণ

জাহ্নবীর স্বপ্নপূরণ

বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণ তারকা জাহ্নবী কাপুর। হিন্দি সিনেমায় তার অভিনয়শৈলিতে মুগ্ধ হচ্ছে দর্শক। এবার তিনি নাম লেখালেন তেলুগু সিনেমায়। তাও আবার সেখানকার বড় তারকা জুনিয়র এনটিআরের নায়িকার ভূমিকায়। ছবিটির নাম এখনও ঘোষণা করা হয়নি। আপাতত ‘এনটিআর ৩০’ নামে ডাকা হচ্ছে। পরিচালনায় কোরাতালা শিব। কিছু দিন আগেই জাহ্নবীর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। এই ছবিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ মনে করছেন অভিনেত্রী।

নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জাহ্নবী বলেন, “আমি রীতিমতো দিন গুনছি। নির্মাতাকে প্রতিদিনই মেসেজ করি। জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিলো। আমি সম্প্রতি আবারও ‘আরআরআর’ দেখেছি। তার মধ্যে অসাধারণ কারিশমা আছে! তার সঙ্গে পর্দা ভাগাভাগি করা আমার জীবনের অন্যতম আনন্দ হয়ে থাকবে।”

আগে থেকেই জাহ্নবী বলে এসেছেন, জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে চান তিনি। সে কথার রেশ টেনে তিনি বললেন, ‘আমি এটা প্রকাশ করেছি। প্রায় প্রতিদিন এর জন্য প্রার্থনা করেছি। প্রত্যেকটা সাক্ষাৎকারে আমি বলতাম যে, জুনিয়র এনটিআর স্যারের সঙ্গে কাজ করতে চাই। প্রথমবার এই কৌশল (ইচ্ছে প্রকাশ) কাজে লাগলো। আমি সবসময় ইতিবাচক চিন্তা এবং নিজের কাজ করতে শিখেছি। এটাই মূল কথা।’

বলা প্রয়োজন, এর আগে কোরাতালা শিবের নির্মাণে জুনিয়র এনটিআর ‘জনতা গ্যারেজ’ সিনেমায় কাজ করেছিলেন। সেটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছলো। ছবিটি বিভিন্ন ভাষায় পরে রিমেকও হয়। নতুন ছবিটিও বাণিজ্যিক-মাসালা-বিনোদন ধাঁচে নির্মিত হবে। আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে ছবিটির শুটিং।

সূত্র: পিঙ্কভিলা

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত