আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমিরের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন সদ্য অস্কারজয়ী মিশেল

আমিরের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন সদ্য অস্কারজয়ী মিশেল

৯৫ অস্কারে প্রথম এশিয়ান হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন মিশেল ইয়ো। এই অভিনেত্রী প্রায় এক যুগ আগে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার অস্কার প্রাপ্তির পর দশক আগের একটি সাক্ষাৎকার আবার প্রকাশ্যে এসেছে।

খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসের খবরে বলা হয়, ২০১৩ সালে বলিউড হাঙ্গামাকে দেওয়াকে এক সাক্ষাৎকারে মিশেল ইয়ো জানিয়েছেন, অতীতে তিনি ও আমির খান একটি এনজিও'র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছিলেন। কিন্তু কখনো একসঙ্গে অভিনয় করা হয়ে ওঠেনি।

সাক্ষাৎকারে মিশেল 'আমি তার কাজের একজন বড় ভক্ত… তিনি রসিক, স্মার্ট। এবং আমি আশা করি শীঘ্রই তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হবে। শুনতে পাচ্ছেন কী বলছি, আমির খান?' সাক্ষাৎকারগ্রহীতা ইয়োকে জিজ্ঞেস করেন তিনি আমিরের থ্রি ইডিয়টস দেখেছেন কি-না। ওই সময় ব্লকবাস্টার ছিল সিনেমাটি। মিশেল ইয়ো বলেন, 'অবশ্যই, আমার তো মনে হয় না এ ছবি দেখেনি এমন কেউ নেই! খুবই মনোমুগ্ধকর, স্মার্ট আর মজার ছিল সিনেমাটি।'

আমির খানকে সর্বশেষ লাল সিং চাড্ডা সিনেমায় দেখা গিয়েছে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। শোনা যাচ্ছে, আমির খান আপাতত চিত্রনাট্য পড়ছেন আর বড় পর্দায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত