আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘হ্যারি পটার’–এর গবলিন মারা গেছেন

‘হ্যারি পটার’–এর গবলিন মারা গেছেন

‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা পল গ্র্যান্ট মারা গেছেন। ১৬ মার্চ লন্ডনের এক রেলস্টেশনে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, অভিনেতার ‘ব্রেন ডেথ’ হয়েছে অর্থাৎ তাঁর মস্তিষ্ক কাজ করছে না।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে উত্তর লন্ডনের কিংস ক্রস রেল স্টেশনের বাইরে অচেতন অবস্থায় পড়েছিলেন পল। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে মারা যান তিনি।

তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত রোববার পরিবারের সিদ্ধান্তে খুলে নেওয়া হয় লাইফ সাপোর্ট সিস্টেম। এরপরই মারা যান ৫৬ বছর বয়সী এই অভিনেতা। অভিনেতার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে জানান তার মেয়ে সোফি জেইন গ্র্যান্ট। রেলস্টেশনে কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ‘হ্যারি পটার’ সিরিজে গবলিনের চরিত্রে অভিনয় করা পল গ্র্যান্ট, তা এখনো জানা যায়নি।

স্কাই নিউজকে পলের কন্যা সোফি জেইন গ্র্যান্ট বলেন— ‘আমার হৃদয় ভেঙে গেছে। বাবার চলে যাওয়া কোনো মেয়েই মেনে নিতে পারেন না। আমার বাবা খুব পরিচিত ও সবার প্রিয় ছিলেন। কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেলেন।’ ডেইলি মেইল জানিয়েছে, পলের শারীরিক উচ্চতা ছিল ৪ ফুট ৪ ইঞ্চি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মাদকাসক্ত হয়ে পড়েছিলেন তিনি। নেশা ও যৌনপল্লিতে নিত্যদিন যাতায়াত ছিল তার। সব মিলিয়ে শেষের দিকে অর্থকষ্টেও ভুগেছেন জনপ্রিয় এই অভিনেতা।

‘হ্যারি পটার’ সিরিজের গবলিন চরিত্রে অভিনয় করেন পল। এই চরিত্র নতুন প্রজন্মের কাছে পলকে জনপ্রিয় করে তুলেছিল। ‘স্টার ওয়ার্স: রিটার্ন অব দ্য জেডাই’ সিনেমায় অভিনয় করেছিলেন পল। এ সিনেমায় ইওক চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন তিনি। তা ছাড়া টম ক্রজের মতো হলিউডের নামজাদা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন পল।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত