আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

চলে গেলেন হ্যারি বেলাফন্টে

চলে গেলেন হ্যারি বেলাফন্টে

ছবি: এলএবাংলাটাইমস

চলে গেলেন হ্যারি বেলাফন্টে। ৯৬ বছর বয়সে ম্যানহাটনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার।

গত শতকের পঞ্চাশের দশকে গানের দুনিয়ায় ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান লোকসঙ্গীতের কিংবদন্তী শিল্পী হ্যারি বেলাফন্টে। শ্রোতাদের মনে ঝড় তুললো তার একের পর এক গান। এক নতুন তারকার জন্ম হলো। তিনিই এবার অল্প রোগভোগের পর চলে গেলেন না-ফেরার দেশে।

বেলাফন্টের জন্ম ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রে এক ওয়েস্ট ইন্ডিয়ান অভিবাসী পরিবারে। ক্যারিবিয়ান-অ্যামেরিকান গাইয়েদের মধ্যে তিনি সফলতম। তার কণ্ঠস্বরের একটা আলাদা মাদকতা ছিল। তিনি লোকগান গেয়েছেন নিজস্বতা মিশিয়ে। আর সেই গানে আলোড়িত হয়েছে আমেরিকাসহ গোটা বিশ্ব। জনপ্রিয়তার শিখরে উঠেছে ক্যালিপসো-সহ একের পর এক অ্যালবাম। প্রায় সব দেশের মানুষ আপন করে নিয়েছেন 'জামাইকান ফেয়ারওয়েল'কে।

পাশাপাশি তিনি লড়াই করেছেন বর্ণবাদের বিরুদ্ধে। তার হাতিয়ার ছিল গান, অভিনয় ও আন্দোলন। গান গেয়ে যত জনপ্রিয়তা বেড়েছে, ততই হলিউডের অফার আসতে শুরু করেছে। সুদর্শন এই গায়ক অনেকগুলি ছবিতে কাজ করেছেন। অভিনয় করেও অসম্ভব জনপ্রিয়তা পেয়েছেন। তারপর অভিনয় ছেড়ে নিজেকে শুধু গানের মধ্যেই রাখার চেষ্টা করেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত