আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাইক থেকে পড়ে লরির নিচে পিষ্ট অভিনেত্রী

বাইক থেকে পড়ে লরির নিচে পিষ্ট অভিনেত্রী

সড়ক দুর্ঘটনায় কলকাতার এক উঠতি অভিনেত্রী নিহত হয়েছেন। তার নাম সুচন্দ্রা দাসগুপ্ত (৩০)। শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বরাহনগর শহরে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে শুটিং শেষ করে ভাড়ায় চালিত একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগরে একটি ট্র্যাফিক সিগন্যালে বাইকটির সামনে হঠাৎ একটি সাইকেল এসে পড়ে।

চালক নিয়ন্ত্রণ হারালে বাইক থেকে উল্টে পড়ে যান অভিনেত্রী। সুচন্দ্রার মাথায় হেলমেট ছিল। তবে রাস্তায় পড়ে উঠতে পারেননি। ওই সময় পেছন থেকে দ্রুত গতির একটি ১০ চাকার লরি নিচে পিষ্ট হন অভিনেত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

চাকরির পাশাপাশি নাটক-থিয়েটারের রিহার্সেল করতেন সুচন্দ্রা। সম্প্রতি চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয় শুরু করেন। দুটি সিরিয়ালে কাজ করেছেন। সম্প্রতি একটি টিভি সিরিয়ালে কাজ শুরু করেছিলেন তিনি। সুচন্দ্রার বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। স্বামীর সঙ্গে নরেন্দ্রপুরে একটি বাসায় থাকতেন। শনিবার রাতে বাবার সঙ্গে দেখা করতে বাড়ি যাচ্ছিলেন তিনি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত