আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রেম গুঞ্জনের মধ্যে সারার মুখে বিয়ের কথা!

প্রেম গুঞ্জনের মধ্যে সারার মুখে বিয়ের কথা!

তরুণ অভিনেত্রী সারা আলি খান বলিউডে পা রেখেছেন সবে পাঁচ বছর। ইতোমধ্যে তার কথিত প্রেমিকের সংখ্যা ছাড়িয়েছে হাফ ডজন! এরমধ্যে রয়েছেন সুশান্ত সিং রাজপুত, কার্তিক আরিয়ান ও ইশান খাট্টারের মতো অভিনেতারা। যদিও এসব প্রেম গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। সারার পক্ষ থেকে স্পষ্ট প্রতিক্রিয়া বা নিশ্চয়তা আসেনি।

সারা আলি খানের প্রেম গুঞ্জনে সাম্প্রতিকতম নাম শুবমন গিল। তিনি ভারতীয় ক্রিকেটার। কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, সারা-গিল প্রেম করছেন। তাদের একসঙ্গে একাধিকবার ডিনার ডেটে দেখা গেছে। তবে বরাবরের মতোই গুঞ্জন নিয়ে নির্বাক রয়েছেন অভিনেত্রী।

এদিকে প্রেম গুঞ্জনের মধ্যেই সারা কথা বললেন বিয়ে প্রসঙ্গে। এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, কোনও ক্রিকেটারকে বিয়ে করবেন কিনা। জবাবে সারা বলেন, ‘আমি যে ধরনের মানুষ, তাতে আমার মনে হয় জীবনসঙ্গীর পেশায় কিছু যায়-আসে না, সে অভিনেতা, ক্রিকেটার, ব্যবসায়ী, নাকি চিকিৎসক; হয়তো চিকিৎসক না, তারা পালিয়ে যায়! মজা করছিলাম! সত্যি বলতে, মানসিক এবং ভাবনার মিল থাকতে হবে। আপনি যদি সেটা মেলাতে পারেন, তাহলে এটা দারুণ ব্যাপার। পেশার চেয়ে আমার কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ।’ 

এরপর আরেকটু স্পষ্টভাবে প্রশ্ন করা হয়, বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কারও সঙ্গে তিনি ডেটিং করছেন কিনা। সারার উত্তর, ‘আমি সততার সঙ্গে, নিশ্চয়তা দিয়ে এটা বলতে পারি যে যাকে আমি আমার জীবনসঙ্গী বানাবো, তার সঙ্গে আমার এখনও সাক্ষাৎ হয়নি।’

এদিকে সারা আলি খান বর্তমানে ফুরফুরে মেজাজে রয়েছেন। কারণ তার নতুন ছবি ‘যারা হাটকে যারা বাঁচকে’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। গত শুক্রবার (২ জুন) মুক্তির পর পাঁচ দিনে ছবিটি ৩০ কোটি ৬০ লাখ রুপি আয় করেছে। লক্ষ্মণ উটেকর নির্মিত এই ছবিতে সারার নায়ক ভিকি কৌশল। 

সূত্র: পিঙ্কভিলা


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত