আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

উত্তর আমেরিকায় সেরা তিনে শাকিব খানের ‘প্রিয়তমা’

উত্তর আমেরিকায় সেরা তিনে শাকিব খানের ‘প্রিয়তমা’

‘দেবী’ সিনেমার আয় টপকে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমার এলিট ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা।’ এই তথ্য জানিয়েছেন কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। কমস্কোর সূত্র দিয়ে তিনি বলেন, ‘প্রিয়তমার চার সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন এক লাখ ২৬ হাজার ডলার। দেবীর ছিল এক লাখ ২৫ হাজার ডলার।’

‘প্রিয়তমা’র অর্জন এখানেই শেষ নয়। আমেরিকায় কোনো প্রেক্ষাগৃহে টানা পাঁচ সপ্তাহে প্রদর্শনের রেকর্ডে 'হাওয়া'র সঙ্গে যুক্ত হলো ‘প্রিয়তমা’। ‘হাওয়া’র মতোই টানা পাঁচ সপ্তাহ আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চলছে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। সজীব আরও বলেন, শুধু তাই নয়, উত্তর আমেরিকায় একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমাও এখন ‘প্রিয়তমা’।আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চার সপ্তাহ পর্যন্ত 'প্রিয়তমা'র গ্রস কালেকশন : ৬৭,১০৪ ডলার।

এর আগে সবচেয়ে বেশি আয় করা 'হাওয়া' এ মাল্টিপ্লেক্সে ৫ সপ্তাহে গ্রস করেছিল ৬৩,৫৪৮ ডলার। অবশ্য উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় ‘হাওয়া’র দখলে। আয় তিন লাখ আটান্ন হাজার ডলার। এর পরের জায়গাটি 'পরান'-এর দখলে। আয় এক লাখ ৮৭ হাজার ডলার। এই মুহূর্তে তৃতীয় অবস্থানে আছে ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে আয় করেছিল এক লাখ ১২ হাজার ডলার। চার সপ্তাহে আয় এক লাখ ২৬ হাজার ডলার। তবে দ্বিতীয় অবস্থানে থাকা ‘পরান’ রয়েছে বেশ দূরত্বে। আর ‘হাওয়া’ অনেক দূরে। যদিও এই দুটো সিনেমা সত্তর এবং আশি প্লাস থিয়েটারে মুক্তি পেয়েছিল। 'প্রিয়তমা' মুক্তি পেয়েছিল বিয়াল্লিশ হলে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত