আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

আমিশা প্যাটেলের জামিন আবেদন বাতিল

আমিশা প্যাটেলের জামিন আবেদন বাতিল

১১ আগস্ট মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গাদার ২’। সিনেমাটির প্রচারে ব্যস্ত আমিশা প্যাটেল। এর মাঝেই বড় ধরনের ধাক্কা খেলেন অভিনেত্রী। চেক বাউন্স ও আড়াই কোটি টাকা প্রতারণার মামলায় রাচি আদালতে জামিন আবেদন বাতিল হল আমিশার।

সোমবার (৭ আগস্ট) বিচারক ডিএন শুক্লার এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন আমিশার আইনজীবী বাদীপক্ষের সাক্ষীদের জেরার জন্য সময় চান। কিন্তু আমিশার বিরুদ্ধে মামলা দায়েরকারী প্রযোজক অজয় কুমার সিংয়ের আইনজীবী আদালতে এই আবেদনের বিরোধিতা করেন। তার বিরোধিতায় সায় দেন বিচারক। সেই মত সাক্ষীদের ডিসচার্জ করে দেওয়া হয়। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন বিচারক।আগামী শুনানিতে বাদীপক্ষের দ্বিতীয় সাক্ষীকে পেশ করা হবে।

এর আগের শুনানিতে সাক্ষীকে ক্রস চেক করার অপরাধে আমিশার ওপর ৫০০ টাকার জরিমানা আরোপ করেছিলেন আদালত।২০১৮ সালের জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল ও তার বিজনেস পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গত এপ্রিল মাসেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন রাঁচির সিভিল কোর্ট। ফলে গত ১৭ জুন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন অভিনেত্রী। পরে জামিনে রেহাই পান। ওড়না দিয়ে মুখ ঢেকে এদিন আদালত চত্বরে পৌঁছেছিলেন আমিশা। দীর্ঘদিন পর রুপালি পর্দায় প্রত্যাবর্তনের অপেক্ষায় আমিশা।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত