আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

তারেক মাসুদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

তারেক মাসুদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে হারানোর এক যুগ পূর্ণ হলো আজ ১৩ আগস্ট। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান এই গুণী নির্মাতা।

‘কাগজের ফুল’ সিনেমার শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় তারেক মাসুদের সঙ্গে মাইক্রোবাসে থাকা চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন মারা যান।

চলচ্চিত্র-সংস্কৃতির জন্য শোকাবহ দিনটি স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩’ ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বিকেল ৫টায় শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ দেখানো হবে।

সন্ধ্যা ৬টায় রয়েছে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিচারণ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারেক মাসুদ স্মারক বক্তৃতা করবেন চলচ্চিত্র গবেষক, লেখক ও চলচ্চিত্র শিক্ষক ফাহমিদুল হক। এ আয়োজনে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি। এদিকে ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রজেকশন হলে একই দিন বিকেল ৫টায় ‘তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত: মর্মান্তিক মৃত্যুর এক যুগ উপলক্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ’ শিরোনামে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত