আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

সিলেটে ‘করিম উৎসব’ শুরু

সিলেটে ‘করিম উৎসব’ শুরু

বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে তিন দিনব্যাপী ‘করিম উৎসব’ শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতি আসাদুজ্জামান নূর বুধবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সিলেট উৎসব কমিটির ব্যবস্থাপনায় করিম উৎসবে বিকেল থেকে তার অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

মঞ্চে পারফর্ম করছেন― বাউলশিল্পীরা, তারা গেয়েছেন বাউল করিমের জনপ্রিয় গানগুলো।

তিন দিনব্যাপী ‘করিম উৎসবে’ যোগ দিতে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীরা সিলেটে অবস্থান করছেন। গান, নৃত্য, নৃত্যনাট্য, তথ্যচিত্র প্রদর্শনী ও জাতীয় পর্যায়ের প্রখ্যাত শিল্পী, বৃহত্তর সিলেটের খ্যাতিমান বাউলশিল্পী আর কলকাতার জনপ্রিয় লোকসংগীত দল দোহার অংশ নিচ্ছে।

সিলেট উৎসব কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন হাসান বান্না জানান, প্রতিদিন বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে। উৎসবে প্রতিদিনই হবে শত শিল্পীর কণ্ঠে বাউল করিমের গান, নৃত্য, নৃত্যনাট্য ও তথ্যচিত্র প্রদর্শনী।

শেয়ার করুন

পাঠকের মতামত