আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নতুন ছবি ‘স্বপ্নবাড়ি’তে মম

নতুন ছবি ‘স্বপ্নবাড়ি’তে মম

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী মম। তানিম রহমান অংশুর নতুন ছবি ‘স্বপ্নবাড়ি’তে দেখা যাবে তাকে।
শনিবার সন্ধ্যায় ‘স্বপ্নবাড়ি’ নামের ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার নায়ক আনিসুর রহমান মিলন। দু’জনে এর আগে টিভিতে অনেকবার জুটি হয়েছেন। ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতেও মিলনের সঙ্গে দেখা গেছে মমকে।

‘স্বপ্নবাড়ি’র পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘আনিসুর রহমান মিলন আগেই চুক্তিবদ্ধ ছিলেন। এবার পাওয়া গেলো মমকে। আমার সঙ্গে সবাই একমত হবেন যে, এ দু’জনই অভিনয়শিল্পী হিসেবে দুর্দান্ত।’

অংশু আরো জানান, কয়েকটি রহস্যঘেরা চরিত্র থাকছে ছবিটিতে। এখনই গল্প বলতে চান না তিনি। আগামী আগস্টে শুরু হচ্ছে ‘স্বপ্নবাড়ি’র দৃশ্যধারণ।
এটি অংশুর পরিচালনায় হতে যাচ্ছে দ্বিতীয় ছবি। ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা প্রায় শেষ করেছেন তার প্রথম ছবি ‘আদি’র কাজ। এতে জুটি হয়েছেন এবিএম সুমন ও শায়লা সাবি।

মম এর আগে ‘দারুচিনি দ্বীপ’ আর ‘প্রেম করবো তোমার সাথে’ ছবি দুটিতে অভিনয় করলেও রূপালি পর্দায় মমর সেরা সাফল্য এসেছে ‘ছুঁয়ে দিলে মন’-এর মাধ্যমে।

শেয়ার করুন

পাঠকের মতামত