আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যেভাবে নায়িকা মাহির প্রেমে পড়েন সিলেটের অপু

যেভাবে নায়িকা মাহির প্রেমে পড়েন সিলেটের অপু

চিত্রনাযিকা মাহিয়া মাহির বিয়ের ঘটনা এখন সিনেমাপ্রেমিদের মুখে মুখে। রূপালি জগতের কেউ না হয়েও মাহিকে নিজের স্ত্রী হিসেবে পেলেন সিলেটের ব্যাবসায়ী পারভেজ মাহমুদ অপু। সিনেজগতের এই তারকার সঙ্গে তার পরিচয়ের ঘটনা জানা গেল অপুর মুখ থেকেই।

মাহির সাথে তার প্রথম দেখার গল্প শোনাতে গিয়ে একটু লাজুক হেসে অপু বললেন,“ আমার গ্রামের বাড়িতে একজন বন্ধুর মাধ্যমে মাহির সঙ্গে আমার পরিচয়।”

তবে একদিন বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে গিয়েই মাহির প্রেমে পড়েন তিনি।

বললেন, “ সে (মাহি) আমার সাথে ড্রাইভে ছিলো। আমি তখন গাড়ী চালাচ্ছিলাম আর তখন সে পিছনে বসে ছিলো। তখন গাড়ির লুকিং গ্লাসেই তাকে আমি দেখছিলাম... এভাবেই তাকে ভাল লাগতে শুরু হল।”

তিন বছর আগের এই ঘটনা থেকেই মাহির ব্যাপারে আগ্রহ বাড়তে থাকে অপুর। পরে দুই পরিবারের সম্মতিতেই ‘অগ্নি’ খ্যাত এই তারকাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেলেন তিনি।

মাহির কোন বিষয়টি অপুকে মাহির প্রতি আকর্ষিত করেছিলো?

উত্তরে নিজের নবপরিণীতা স্ত্রীকে তিনি ভাসালেন প্রসংশায়, “মাহির সব কিছুই আমার ভাল লাগে। নায়িকা হয়েও ও খুবই সরল; ক্ষেত্রবিশেষে বোকা টাইপ। আমার কাছে এটাই ভালো লাগে।”

সিলেটের ছেলে পারভেজ মাহমুদ অপু পড়াশোনা করেছেন কম্পিউটার প্রকৌশল বিষয়ে। যুক্তরাজ্য থেকে পড়াশোনা শেষ করে এখন সিলেটে নিজেদের পারিবারিক ব্যাবসায় যুক্ত হয়েছেন। মাহির সঙ্গে তিন বছরের জানাশোনা থাকলেও বিয়েটা হযেছে পারিবারিকভাবেই।

শেয়ার করুন

পাঠকের মতামত